বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

বায়তুল মোকাররমে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেননি হাইকোর্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ফাইল ছবি

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল ও বিক্ষোভ সমাবেশ নিয়ে কিছু গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। 

আদালত বলেছেন, বায়তুল মোকাররম এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে আমরা কোনো আদেশ দেইনি। অথচ কিছু গণমাধ্যম ভুল সংবাদ পরিবেশন করেছে। এভাবে কোর্টের আদেশ ভুল করে লিখলে তো সংশ্লিষ্টদের তলব করা ছাড়া আমাদের উপায় থাকবে না। আমরা আদেশ দিলাম একটা, আর গণমাধ্যমে লিখল আরেকটা। এতে জনগণ বিভ্রান্তির শিকার হয়।

রোববার (৩রা মার্চ) কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মী মারা যাওয়ার ঘটনা তদন্ত চেয়ে রিট শুনানির একপর্যায়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এ সময় আদালতে ব্যারিস্টার কায়সার কামাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া উপস্থিত ছিলেন।

গত ১৯শে ফেব্রুয়ারি বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল, বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সানোয়ার হোসেন।

আরও পড়ুন: আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস

অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, সাধারণ মুসল্লিদের নিরাপত্তার জন্য বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল, বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে গত ৭ ফেব্রুয়ারি আবেদন করেন আবদুল্লাহ আল মামুন কৌশিক নামের এক ব্যক্তি। আবেদন নিষ্পত্তি না করায় পরে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের শুনানি নিয়ে আদালত ৯০ দিনের মধ্যে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল, বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে আবেদন ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

তবে, কিছু গণমাধ্যমে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল ও বিক্ষোভ সমাবেশ হাইকোর্ট নিষিদ্ধ করেছেন মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়। ভুল সংবাদ পরিবেশনের বিষয়টি আদালতের নজরে এলে আজ হাইকোর্ট উপরোক্ত মন্তব্য করেন।

এসকে/ 


বায়তুল মোকাররম মসজিদ মিছিল-সমাবেশ নিষিদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250