মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায়

একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প শুরু হলো: রাফসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

সব জল্পনার অবসান করে অবশেষে গাঁটছাড়া বাঁধলেন হালের শোবিজের চর্চিত যুগল জেফার রহমান ও রাফসান সাবাব। গতকাল বুধবার (১৪ই জানুয়ারি) বিয়ে করেছেন তারা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেফার ও রাফসান দুজনেই নিশ্চিত করেছেন। 

বিয়ের একাধিক ছবি শেয়ার করে দেওয়া এক ফেসবুক পোস্টে রাফসান সাবাব লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প।’ 

এই পোস্টের মন্তব্যের ঘরে নবদম্পতিকে তাদের অনুরাগীরা জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানায়। সহকর্মী, বন্ধু-বান্ধব থেকে শুরু করে নেটিজেনরা তাদের নবদাম্পত্য জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছে। 

উল্লেখ্য, বছর দুই আগে এই দম্পতির প্রেমের গুঞ্জন বেশ শোরগোল ফেলে দেয় শোবিজে। বিশেষ করে রাফসানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় অনেকেই এর দায় হিসিবে জেফারের সঙ্গে এই উপস্থাপকের ঘনষ্ঠিতার বিষয়টিই এতদিন উল্লেখ করে আসছিল। 

তবে তাদের প্রেমের বিষয়টি সবসময়ই অস্বীকার করে এসেছেন দুজন। বিয়ের আগে তাদের সম্পর্ক বরাবরই বন্ধুত্বের বলে উল্লেখ করেছেন রাফসান ও জেফার।  বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায়ও তাদের একসঙ্গে উপস্থিত হতে দেখা যেত। 

জে.এস/

জেফার রহমান ও রাফসান সাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250