শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। হিন্দি কিংবা বাংলা—দুই ভাষার দর্শক-শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি। শাহরুখ থেকে সালমান কিংবা এই প্রজন্মের বলিউড তারকাদের সিনেমা মানেই অরিজিতের গান। সেই অরিজিৎ সিং সিনেমার গানকে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার (২৭শে জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেন অরিজিৎ।

ফেসবুক ও ইনস্টাগ্রামে অরিজিৎ লেখেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, প্লেব্যাকশিল্পী হিসেবে এখন থেকে আমি আর নতুন কোনও কাজ করব না। আমি এটা ছেড়ে দিয়েছি। খুব দুর্দান্ত একটি যাত্রা ছিল।’

অরিজিতের এমন সিদ্ধান্ত অবাক করেছে তার ভক্তদের। অনেকে তার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তবে সিনেমার গানকে বিদায় বলে দিলেও সংগীতচর্চা চালিয়ে যাবেন অরিজিৎ। মন্তব্যের ঘরে ভক্তদের প্রশ্নের জবাবে এমনটা নিজেই জানিয়েছেন এই সংগীতশিল্পী।

২০০৫ সালে ১৯ বছর বয়সে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ দিয়ে সংগীতে যাত্রা শুরু অরিজিতের। এরপর ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ সিনেমায় প্রথম প্লেব্যাকের সুযোগ পান। ২০১৩ সালে 'আশিকি ২' সিনেমা অরিজিতের ক‌্যারিয়ারের বাঁক বদলে দেয়। অল্পদিনেই পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। সেই অবস্থান এখনো ধরে রেখেছেন।

অরিজিতের গাওয়া জনপ্রিয় তালিকা বেশ লম্বা। ‘তুম হি হো’, ‘হামারি আধুরি কাহানি’, ‘জালিমা’, ‘অ্যায় দিল হে মুশকিল’, ‘আপনা বানা লে’, ‘হামদার্দ’, ‘বোঝেনা সে বোঝে না’, ‘না রে না’, ‘মন বাওরে’, ‘মন মাঝিরে’সহ আরও অনেক গান আছে এই তালিকায়।

অরিজিৎ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250