সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ *** যুদ্ধ থামাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছে তুরস্ক *** পুনর্গঠনের পথে আওয়ামী লীগ, নতুন নেতৃত্বে ফেরার প্রত্যাশা *** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা

বিমানবন্দরে বিশেষ লুকে ধরা দিলেন সালমান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান বরাবরই তার ভিন্নধর্মী লুকের জন্য আলোচনায় থাকেন। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তাকে দেখে রীতিমতো চমকে গেছেন তার ভক্ত-অনুরাগীরা। তার গোঁফ চেহারার বদলে ‘ক্লিন শেভড’ লুকে জনসমক্ষে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। 

জানা গেছে, ভাইজান তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং শেষ করে ফিরেছেন। সেই সিনেমার চরিত্রের প্রয়োজনে দীর্ঘদিন তাকে গোঁফ এবং একটি বিশেষ লুক ধরে রাখতে হয়েছিল। তবে লাদাখের দুর্গম অঞ্চলে শুটিংয়ের ঝক্কি শেষ করেই নিজের চেহারা পরিবর্তন করেছেন সালমান খান। তাকে বিমানবন্দরে দেখা গেছে, কালো টি-শার্ট, ডেনিম জিনস এবং জ্যাকেট পরা অবস্থায়। আর তাতেই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে তার মসৃণ ও ক্লিন শেভড চেহারাটি দেখে।

‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং হয়েছে লাদাখের মতো প্রতিকূল পরিবেশে, যেখানে তীব্র ঠান্ডা ও অক্সিজেনের অভাব ছিল। এমন কঠিন শিডিউল শেষে ভাইজানের এই লুক পরিবর্তনকে অনেকেই তার স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিত বলে মনে করছেন। কারণ ‘দাবাং’ সিনেমার চুলবুল পান্ডের মতো গোঁফওয়ালা লুকে তাকে দেখে অভ্যস্ত দর্শকদের জন্য এটি ছিল একটি বড় চমক।

অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দীর্ঘ শুটিংয়ের পর বর্তমানে সালমান খানে কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপরই তিনি মুম্বাইয়ে পরবর্তী দফার কাজ শুরু করবেন। ৬০ ছুঁইছুঁই বয়সেও এ চেহারার পরিবর্তন প্রমাণ করে, সালমান খানের গ্ল্যামার এখনো অমলিন। সামাজিক মাধ্যমে তার এই নতুন লুকের ছবি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। এখন সালমানের পরবর্তী প্রজেক্ট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250