সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

প্রতীকী ছবি

অবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে ইসি।

গত ২০শে মে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে (সিসিজিপি) বিষয়টি অনুমোদন হয়েছে। মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) ইসিকে এ কার্ড সরবরাহ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বিএমটিএফের ৩ কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল। এতে ব্যয় ধরা হয়েছিল ৪০৬ কোটি ৫০ লাখ টাকার মতো। এতে প্রতিটি কার্ডের মূল্য ধরা হয়েছিল ১৩৫ টাকা ৫০ পয়সা। কিন্তু পরে ডলারের দাম বাড়ায় প্রতিটি কার্ডের দাম ১৭২ টাকা চায় বিএমটিএফ। এতেও রাজি হয় কমিশন।

তবে পরে এই টাকায়ও কার্ড সরবরাহ করতে অপারগতা প্রকাশ করে বিএমটিএফ। ফলে ইসি ও বিএমটিএফের চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত বিএমটিএফ ১৭২ টাকা দরেই কার্ড দিতে রাজি হলে এই কার্যক্রমে গতি আসে। দাম বাড়ায় কমে আসে কার্ডের সংখ্যা। ৩ কোটির পরিবর্তে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কেনা হচ্ছে।

সূত্র আরও জানায়, গত ২৪ মে পর্যন্ত ৭ কোটি ২০ লাখ ৬ হাজার ৮৬৫টি কার্ড বিতরণ হয়েছে। আর ইসির হাতে আছে মাত্র ১ লাখ ৫৮ হাজার ব্ল্যাংক কার্ড। প্রিন্ট হওয়া বাকি কার্ডগুলো বিতরণের অপেক্ষায় রয়েছে। কমবেশি ১৯ লাখ ৫০ হাজার কার্ড নষ্ট হয়েছে।

ব্ল্যাংক স্মার্ট কার্ডের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে আইডিইএ-২ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, সবকিছু ঠিক থাকলে বিএমটিএফ আগামী সেপ্টেম্বর থেকে কয়েকটি ধাপে ব্ল্যাংক স্মার্ট কার্ড দেওয়া শুরু করবে।

জে.এস/

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250