রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

আমিরাতে ক্ষমা পাওয়া ২৪ বাংলাদেশি ফিরবেন সন্ধ্যায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ছবি-সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের সমর্থনে বিক্ষোভ করে সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত হওয়ার পর ক্ষমা পাওয়া আরও ২৪ বাংলাদেশি আজ দেশে ফিরবেন। সোমবার আমিরাতের স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে আবুধাবি থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তাদের ঢাকা ফেরার কথা রয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় পৌঁছবেন তারা। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে আমিরাতের আবুধাবি বাংলাদেশ দূতাবাস। অনেক অপেক্ষার পর এই প্রবাসীরা কারামুক্ত হয়ে স্বজনদের কাছে ফিরছেন। ক্ষমা পাওয়া বাকি ৫১ জনও পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

আরও পড়ুন: ভারতীয় মিডিয়া আমাদের সম্পর্কে গুজব ছড়াচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। পরে দেশটির সরকার আটক ৭৫ জন বাংলাদেশি বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় দেশে প্রত্যাবর্তনের অনুমতি দেয়। এর আগে একই অভিযোগে আটক ১১৩ জন বাংলাদেশি ৭ থেকে ১৯শে সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরেছেন।

এসি/কেবি

 

আমিরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250