রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

প্রতি মিনিটে ১ কোটি রুপি, পারিশ্রমিকে রেকর্ড এই অভিনেতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

বছরের শুরুতেই নিজের মেয়ের পরিচালনায় পর্দায় আসছেন সুপারস্টার রজনীকান্ত। ‘লাল সালাম’ দিয়ে বড় পর্দা কাঁপাবেন তিনি, যা মুক্তি পেতে চলেছে আজ শুক্রবার।

গত বছর ‘জেলার’ চলচ্চিত্র দিয়ে তুমুল সাফল্য পেয়েছেন। বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় জেলার। 

মেয়ে ঐশ্বরিয়ার পরিচালনায় ‘লাল সালাম’ নিয়ে ইতোমধ্যেই আলোচনায় রয়েছেন রজনীকান্ত। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তার পারিশ্রমিক নিয়ে। শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য বিপুল পরিমাণে পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। ৭৩ বছর বয়সেও যে কোনো ইয়াং সুপারস্টারকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

আরো পড়ুন: রাতারাতি দাম বাড়িয়ে ফেললেন রাশমিকা!

লাল সালামে এবার তার পারিশ্রমিক যেন আরেকবার মনে করিয়ে দিল, তিনি সবচেয়ে দামি অভিনেতাদের একজন। ভারতীয় বিনোদন মাধ্যম কইমই ডটকম অনুসারে, লাল সালামে রজনীকে তার বর্ধিত ক্যামিওর জন্য মোটা অঙ্কের অর্থ প্রদান করা হয়েছে।

ট্র্যাক টলিউডের প্রতিবেদন অনুসারে, সিনেমাটিতে অভিনেতার একটি গুরুত্বপূর্ণ ক্যামিও রয়েছে এবং তার স্ক্রিন টাইম ৩০ থেকে ৪০ মিনিট। আর এ জন্য তিনি ৪০ কোটি রুপি চার্জ করেছেন। অর্থাৎ প্রতি মিনিটে ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এ অভিনেতা যা একটি নতুন রেকর্ড।

ঐশ্বরিয়া রজনীকান্ত দীর্ঘ ৯ বছর পর পরিচালনায় ফিরেছেন। তাই মেয়ের সিনেমায় বিশেষ ক্যামিওর প্রস্তাব ফেরাতে পারেননি রজনীকান্ত। আর রজনীকে ঘিরেই সিনেমাটি এখন তুমুল হাইপ তৈরি করেছে। লাল সালামে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত। এছাড়া সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

এসি/ আই.কে.জে 


কোটি পারিশ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250