শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা হবে না : ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার ব্যাপারে জেএন রায় হাসপাতালের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলো ভারতের চিকিৎসক সংগঠন ‘ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)’। বুধবার (৩রা ডিসেস্বর) সংবাদ সম্মেলন করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনোভাবেই ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না।

সংবাদ সম্মেলনে অংশ নেন আইএমএ’র পশ্চিমবঙ্গ শাখার সদস্য চিকিৎসক এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী।

তারা বলেন, চিকিৎসা নিতে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থি। চিকিৎসকদের কাছে সব রোগী রোগীই। চিকিৎসকদের কাছে রোগীদের কোনো জাত, ধর্ম ও দেশ হয় না। ফলে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। তাদের চিকিৎসা দিতেই হবে।

আইএমএ’র দুই সদস্য আরও বলেন, চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়ছেন, তেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের মেডিকেল টুরিজিম। তবে অচিরেই এই সমস্যা কেটে যাবে বলে মনে করছে আইএমএ।

বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালু করা হবে বলেও জানিয়েছে ভারতের চিকিৎসক সংগঠনটি। ওই নম্বরে রোগীরা ফোন করলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবেন।

আরও পড়ুন: রোগীর খরা কলকাতার হাসপাতালে, ১০ শতাংশ ছাড়ের ঘোষণা

এর আগে, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতার বেসরকারি জেএন রায় হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছিল, সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশের কোনো রোগীকে তারা চিকিৎসাসেবা দেবে না। ওই হাসপাতালের চিকিৎসক শুভ্রাংশু ভক্ত প্রকাশ্যে আহ্বান করছেন, ভারতের বাকি চিকিৎসকরাও যেন সাময়িক এই সিদ্ধান্ত নেয়।

যদিও এমন সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, চরম শত্রুর সঙ্গেও চিকিৎসকরা এমন আচরণ করতে পারে না। কেউ অসুস্থ হলে তাকে সুস্থ করবো না? চিকিৎসক বা চিকিৎসাকেন্দ্রের ধর্মই তো রোগীকে সুস্থ করে তোলা।

এসি/ আই.কে.জে/

চিকিৎসক সংগঠন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250