সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদ উপলক্ষে

১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন ও তেলের পাম্প

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিএনজি স্টেশন ও তেল পাম্পগুলো ঈদের দিনসহ এর আগের সাতদিন এবং পরের পাঁচদিন সার্বক্ষণিক খোলা থাকবে। আজ বুধবার (৪ঠা জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিবের সভাপতিত্বে সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, সারাদেশের সিএনজি স্টেশন ও তেলের পাম্পগুলো ঈদের দিনসহ এর আগের সাতদিন এবং পরের পাঁচদিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঈদ আগামী ৭ই জুলাই অনুষ্ঠিত হবে। এ হিসাবে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার কথা গত ১লা জুন থেকে ১২ই জুন পর্যন্ত।

এইচ.এস/

সিএনজি স্টেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250