রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

১৪ কোটি মাইল দূর থেকে রহস্যময় আলোকরশ্মি আঘাত হানল পৃথিবীতে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সুদূর মহাকাশ থেকে একটি রহস্যময় সংকেত পাওয়া গেছে। এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংকেতটি আনুমানিক ১৪ কোটি মাইল দূর থেকে এসেছে যা নাসার নতুন মহাকাশ যান 'সাইকি' পাঠিয়েছে। এই দূরত্বটি সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্বের তুলনায় দেড়গুণ বেশি। 

২০২৩ সালের অক্টোবরে নাসা একটি মহাকাশ অভিযান শুরু করে যার আওতায় 'সাইকি-১৬' নামে একটি গ্রহাণুর উদ্দেশ্যে মহাকাশযানটি পাঠায়। গ্রহাণুটি প্রধানত বিশেষ ধাতু দিয়ে গঠিত বলে বিশ্বাস করা হয়, যা  সৌরজগতে খুবই বিরল। গ্রহাণুটি মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যকার গ্রহাণু বেল্টে অবস্থিত।

আরো পড়ুন : তীব্র তাপদাহ মোকাবিলায় ট্রাফিক পুলিশের ‘এসি হেলমেট’

মহাকাশ যানটির নাম সাইকি রাখা হয়েছে গ্রহাণুর নামের সঙ্গে মিল রেখে। রোবটচালিত এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে লেজারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা যায় কি না তা পরীক্ষা করা।

সাইকি যানটি ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশনস ব্যবস্থাপনা দিয়ে সজ্জিত, যার লক্ষ্য হচ্ছে মহাকাশে বিশাল দূরত্ব জুড়ে লেজার যোগাযোগ সম্ভবপর করা। যা বর্তমানে প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক দ্রুত সংযোগ স্থাপনে সক্ষম। সাইকি যানটি প্রাথমিকভাবে যোগাযোগ স্থাপনে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করলেও এর সক্ষমতা নির্ভর করছে অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তির সফল ব্যবহারের ওপর। 

সূত্র : এনডিটিভি

এস/ আই.কে.জে/


পৃথিবী আলোকরশ্মি 'সাইকি-১৬'

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250