বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মধ্যপ্রাচ্য নিয়ে এবার ‘কোবরা’ বৈঠক ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: পিএ মিডিয়া

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি ‘কোবরা’ কমিটির বৈঠক ডেকেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার (১৮ই জুন) এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন, ব্রিটেনের বর্তমান অবস্থান হলো, ‘আমরা পরিস্থিতি শান্ত করতে চাই।’ এ মুখপাত্র আরও বলেন, ‘এটি দ্রুত পরিবর্তনশীল একটি পরিস্থিতি। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করছি, যাতে যুদ্ধ বন্ধ করে কূটনীতিতে ফিরে আসার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা যায়।’

ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সতর্কতা হিসেবে তেল আবিবে ব্রিটিশ দূতাবাস এবং জেরুজালেমের ব্রিটিশ কনস্যুলেটের কর্মীদের পরিবারের সদস্যসহ সাময়িকভাবে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ইসরায়েলে তাদের সর্বশেষ ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে, দূতাবাস ও কনস্যুলেট এখনো ব্রিটিশ নাগরিকদের পরিষেবাসহ প্রয়োজনীয় কাজ চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, ব্রিটেনের সরকার কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ‘কোবরা কমিটি’ গঠন করে বৈঠকের আহ্বান জানায়। এ ধরনের বৈঠক সাধারণত স্বরাষ্ট্রসচিব বা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা অংশ নেন।

ছয়দিন আগে ইসরায়েল-ইরান সরাসরি সংঘাত শুরু হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি কাঁপিয়ে দিয়েছে এ যুদ্ধ। গত শুক্রবার (১৩ই জুন) ইসরায়েল তাদের আক্রমণ শুরু করে। এরপর পাল্টা জবাবে ইরানও চালায় ব্যাপক হামলা।

রয়টার্স প্রকাশিত এক ড্রোন ছবিতে দেখা যায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি আবাসিক এলাকায় ধ্বংসযজ্ঞের চিত্র। গত শুক্রবার ইসরায়েল একযোগে আঘাত হানে ইরানের রাজধানী তেহরানের একাধিক স্থাপনায়। হামলার লক্ষ্য ছিল একটি পারমাণবিক স্থাপনা, আবাসিক এলাকা ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি। এতে নিহত হন বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার, পরমাণুবিজ্ঞানী ও সাধারণ নাগরিক।

এরপর ইরান পাল্টা জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালায়।

কিয়ার স্টারমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250