সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ *** যুদ্ধ থামাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছে তুরস্ক *** পুনর্গঠনের পথে আওয়ামী লীগ, নতুন নেতৃত্বে ফেরার প্রত্যাশা *** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা

একসঙ্গে ১০ জনকে চুমু, কাজের স্বার্থে সবটাই করতে হয়েছিল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাফল্যে কিংবা জনপ্রিয়তা ধরা দেওয়ার আগে কঠিন সব মুহূর্ত, প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় সিনেমাঙ্গনে তারকাদের। সাধারণত শুরুটা সকলের জন্যই সুখকর হয় না। যার অধিকাংশই উঠে আসে তাদের অতীত অভিজ্ঞতার গল্পে। 

সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার গল্প শোনালেন হলিউডের জনপ্রিয় ও অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অ্যান সাফল্যের মুখ তো দেখেছেন, তবে অভিনয় জগতে প্রবেশের গল্পটা মোটেও সহজ ছিল না তার জন্য। 

ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্নপূরণে ছুটেছেন অবিরাম। তবে এই অবিরাম ছুটে চলার পথে অস্বস্তিকর অনেক অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছিলেন তিনি। যার মধ্যে ছিল একসঙ্গে ১০ জনকে চুমু খাওয়ার মতো অগ্নিপরীক্ষা!

সেটাও ঘটেছিল অভিনেত্রী হিসেবে তার প্রথম অডিশনে। ২০০০ সালে একটি অডিশন দেওয়ার সময় ১০ জনকে চুমু খেতে বলা হয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি ভি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অডিশনের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অ্যান। 

আরো পড়ুন: কান উৎসবে লাল বেনারসিতে মোহনীয় রূপে ভাবনা

তিনি বলেন, ‘২০০০ সালে আমার সঙ্গে একটি ঘটনা ঘটে। অন স্ক্রিন সম্পর্কের রসায়ন কেমন হবে সেই পরীক্ষা করার জন্য একদিনে ১০ জনকে চুমু খেতে বলা হয়েছিল আমাকে! বলা হয়েছিল ১০ জন আসবে। তাদের মধ্যে থেকে চূড়ান্ত করা হবে। তুমি নতুন সম্পর্ক তৈরি করতে প্রস্তুত?’ 

অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথওয়ের এই প্রস্তাব খুবই খারাপ লেগেছিল। তবে কাজের স্বার্থে সবটাই করতে হয়েছিল। অভিনেত্রী মনে করেন, অডিশনে এর চেয়ে খারাপ পরিস্থিতি আর হতে পারে না।  

অ্যান হ্যাথাওয়ের ভাষায়, ‘আমি অবাক হয়েছি পরিচালকের এই দাবি শুনে। এক মুহুর্তের জন্য আমি অনুভব করলাম যে হয়তো আমার সাথে কিছু ভুল হচ্ছে। বিষয়টি নিয়ে আমি মোটেও উচ্ছ্বসিত ছিলাম না। বেশ খারাপ লাগছিল আমার। তবে এমন একটা ভান করেছিলাম যেন সকলে ভাবে আমি দৃশ্যটি করতে আগ্রহী। খুব কঠিন একটা সময় কাটিয়েছি আমি।’

সদ্যই মুক্তি পেয়েছে অ্যানের ‘দ্য আইডিয়া অফ ইউ।’ এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা। যেখানে সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করেছেন অ্যান। 

এসি/


চুমু অ্যান হ্যাথাওয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250