শুক্রবার, ২০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলাম: দীপা খন্দকার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাত্র ২৫ বছর বয়সে রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ নিজ ফ্ল্যাটে সালমান শাহের অকাল প্রয়াণের খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল ঢালিউডসহ গোটা দেশ। শোকের ছায়া নেমে এসেছিল দেশজুড়ে। এই তারকার মৃত্যুর দিন তার পাশের বাসাতে ছিলেন বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

সালমান শাহর মৃত্যুর ২ বছর পর ১৯৯৮ সালে বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন দীপা। এর পর থেকে নিয়মিত নাটকে অভিনয় করতে শুরু করেন।

সম্প্রতি নায়কের মৃত্যুর দিনের কথা স্মরণ করে সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি জানিয়েছেন দীপা। এ সময় তিনি বলেন, ‘সালমান শাহ যেদিন মারা যান আমি কিন্তু তার পাশের বাসাতেই ছিলাম। মানে তখন ইস্কাটনেই ছিলাম।’ 

এরপর দীপা খন্দকার বলেন, ‘আপনারা অনেকেই জানেন, আমি ১৯৯৪ সাল থেকে সালমান শাহর বাসার পাশেই ইস্কাটন গার্ডেনে থাকতাম। নায়কের মৃত্যুর খবর যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে তখন প্রথমবার জানতে পারি যে আমার বাসার পাশেই একজন সুপার হিরো থাকতেন।’

১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘ ২৯ বছর পর তার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের স্ত্রী সামিরা হক। 

অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

জে.এস/

সালমান শাহ দীপা খন্দকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250