সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরকারি অনুদান পাওয়া ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বর্তমানে সরকারি অনুদান পাওয়া ইবতেদায়ি মাদ্রাসা আছে ১ হাজার ৫১৯টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের হিসাবে বর্তমানে কয়েক হাজার (কোডভুক্ত) স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে।

প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণ করাসহ কয়েকটি দাবিতে কর্মসূচি পালন করে আসছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক বলেন, শর্ত সাপেক্ষে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার জন্য অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ সোমবার (৩রা নভেম্বর) তারা সেই ফাইল পেয়েছেন। এখন যে কদিন লাগুক, যেসব মাদ্রাসা এমপিওভুক্ত হবে, সেগুলোর শিক্ষকেরা এ বছরের জুলাই মাস থেকে এমপিও সুবিধা পাবেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্রমতে, সরকারি অনুদান পাওয়া ১ হাজার ৫১৯টি মাদ্রাসার মধ্যে ১ হাজার ৮৯টিকে এমপিওভুক্ত করার কারণ হলো প্রায় ২০০ মাদ্রাসা ইতিমধ্যে দাখিল মাদ্রাসা হয়ে হয়ে গেছে। আর তিন শর মতো মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র নেই। এগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

ইবতেদায়ি মাদ্রাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250