সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

মাঠ ভেজা, বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের টসে বিলম্ব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল আজ বুধবার (২১শে আগস্ট) সকাল ১১টায়। তবে এই সময়ের ভেতরও টস দেওয়া সম্ভব হয়নি। মাঠ ভেজা থাকায় টসে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। এখন পর্যন্ত এর পরবর্তী সময়ও নির্ধারিত হয়নি।

রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির আভাস আগে থেকেই ছিল। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও, প্রতিকূল আবহাওয়ায় আগেই পানি জমেছিল মাঠে। যা শুকাতে কত সময় লাগবে সেটি এখনও বলা হয়নি আয়োজকদের পক্ষ থেকে। সাধারণত কোনো ম্যাচ শুরুর আধঘণ্টা আগে টস দেওয়া হয়। একই সময়ে দুই দল একাদশও ঘোষণা করে।

আরো পড়ুন : হঠাৎ যে কারণে বিসিবিতে তামিম ইকবাল

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে টিকে থাকার জন্যেও বেশ গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১২টি ম্যাচ হেরেছে ও ১টিতে ড্র করেছে টাইগাররা। ২০১৫ সালে ঘরের মাঠে হওয়া একমাত্র ড্র’টি পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত সেরা সাফল্য বাংলাদেশের। দু’দলের মধ্যকার সর্বশেষ টেস্টে পাকিস্তানের মাটিতে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এই ম্যাচের দু’দিন আগেই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলীকে নিয়ে চারজন পেসার থাকলেও, দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার না রাখার বিষয় আগেই আভাস পাওয়া গিয়েছিল। কারণ স্কোয়াডে থাকা একমাত্র স্পিনার আবরার আহমেদকে প্রথম টেস্ট থেকে সরিয়ে নেওয়া হয়। পার্টটাইম স্পিনার হিসেবে দেখা যাবে ব্যাটিং অলরাউন্ডার সালমান আলি আগাকে। 

এস/কেবি

বাংলাদেশ ও পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250