মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

গরম ভাতে স্বাদ নিন ফুলকপি ভর্তার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

এই শীতে এখনও যদি ফুলকপি ভর্তার স্বাদ না নিয়ে থাকেন আজেই নিন, কারণ এটি খেতে অনেক সুস্বাদু। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাতের সঙ্গে বেশ জমে ফুলকপি ভর্তা। অল্প সময়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই ভর্তা। রেসিপি জেনে নিন-

উপকরণ : অর্ধেক ফুলকপি, সামান্য হলুদ,পরিমানমতো সরিষার তেল, একটি রসুন, একটি পেয়াজ, ৩-৪ টি শুকনো মরিচ, সামান্য ধনিয়া পাতা, স্বাদমতো লবন।

আরো পড়ুন : পাচঁমিশালি মাছের সাথে পুতা বেগুনের অসাধারণ রেসিপি

পদ্ধতি : ফুলকপির ফুলগুলো কেটে নিন। ডাঁটা রাখবেন না। অল্প লবণ আর হলুদ মিশিয়ে পানিতে সেদ্ধ করে নিন ফুলগুলো। প্যানে সামান্য সরিষার তেল গরম করে কয়েকটি রসুনের কোয়া ভেজে নিন। কালো পোড়া দাগ হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। একই তেলে শুকনা মরিচ ভেজে নিন মচমচে করে। 

এবার রসুন ও শুকনা মরিচ ডলে নিন লবণ দিয়ে। তারপর পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। সেদ্ধ ফুলকপি ভর্তা ভালো করে মেখে নিন। এবার পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

এস/কেবি     

ফুলকপি ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250