ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরে গণপরিবহন সংকটসহ নানাকারণে বাড়তি ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ বুধবার (৪ঠা মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে। আমাদের গণপরিবহন সংকট, স্টেশন ও পথের অবকাঠামোসহ নানাকারণে স্বল্পসময়ে এতবেশি মানুষের যাতায়াতের নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা সম্ভব হয় না। এই কারণে এসব ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়।’
তিনি বলেন, ‘এবারের ঈদে ১৭ই মার্চ থেকে ২৮ই মার্চ পর্যন্ত ৯ দিনের লম্বা ছুটি রয়েছে। শুধুমাত্র সরকার ১৮ই মার্চ ১ দিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে ঈদে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবেন। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।’
জে.এস/
খবরটি শেয়ার করুন