বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানে হামলা বন্ধ করতে বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’রকে টেলিফোন করে এ আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিএনএন জানায়, গতকাল মঙ্গলবার (৩রা মার্চ) রাতে গিডিওন সা’রের সঙ্গে টেলিফোনে কথা বলেন ওয়াং ই। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী ‘সংলাপ ও পরামর্শের’ মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপের সময় ওয়াং ই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বলে উল্লেখ করেন। তিনি বলেন, ওই আলোচনায় ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকেও বিবেচনায় নেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে, সামরিক হামলার মাধ্যমে এই প্রক্রিয়া ব্যাহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সংঘাত আরও বড় হওয়ার এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে ইরানে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে আরও বলা হয়, চীন ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে। বল প্রয়োগ প্রকৃত সমস্যার সমাধান হতে পারে না। বরং তা নতুন সমস্যা তৈরি করবে এবং গুরুতর পরিণতি ডেকে আনবে।

চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250