বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকের টিকিট পেতে এই ম্য্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। অন্য দিকে ড্র করলেও আশা বেঁচে থাকত ব্রাজিলের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। এতে বাছাইয়ে দারুণ শুরুর পরও মূল আসরে খেলার সুযোগ পেল না বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের বিদায় করে ২০২৪ প্যারিস অলিম্পিকের মূলপর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। তাতে ২০০৪ সালের পর প্রথমবার টানা তৃতীয় স্বর্ণ জয়ের স্বপ্ন ভাঙে ব্রাজিলের যুবাদের। ২০১৬ ও ২০২০ অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল।

এদিন ম্যাচে আর্জেন্টিনার দাপটই ছিল বেশি। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু প্রথমার্ধে সফলতা পায় না কেউই। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে দলকে জয় সূচক গোল উপহার দেন আর্জেন্টিনার লুসিয়ানো গন্ডু। তার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

হাভিয়ের মাসচেরানোর আর্জেন্টিনা বল দখলে রাখে ৬১ শতাংশ এবং শট নেয় ১৪টি, যার মধ্যে ৩টি লক্ষ্যে ছিল। অন্যদিকে ব্রাজিল ৯টি শট নেয় এবং তারাও আর্জেন্টিনার মতো ৩টি শট লক্ষ্যে রাখে। কিন্তু প্রয়োজনীয় গোলটি আদায় করতে ব্যর্থ হয় দলটি।

আরো পড়ুন: টস বিতর্কে ঝুলে আছে ফাইনালের ফল

ম্যাচ শেষে আর্জেন্টিনার একমাত্র গোলদাতা গুন্দো বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে এ জয় আমাদের প্রাপ্য। আমরা কোনো ম্যাচ হারিনি। কোয়ালিফাই করতে পারাটা দারুণ ব্যাপার।’

এর আগে চূড়ান্ত পর্বের প্রথম দুই ম্যাচে ভেনেজুয়েলা ও প্যারাগুয়ের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা। অন্যদিকে প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে হারায় ২-১ গোলে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্যারিস অলিম্পিকের টিকেট পাওয়া অন্য দল প্যারাগুয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেই যোগ্যতা অর্জন করেছে দলটি। এদিন তারা ভেনেজুয়েলাকে হারায় ২-০ গোলে।

এসি/



ব্রাজিল অলিম্পিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250