রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

স্থায়ীভাবে আমেরিকা ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৬ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর থেকে আমেরিকান তারকাদের দেশের বাইরে বসতি গড়ার প্রবণতা উল্লেখযোগ্য হারে দেখা যাচ্ছে। এ তালিকার অন্যতম বড় নাম অ্যাঞ্জেলিনা জোলি। খুব শিগগিরই নাকি আমেরিকা ছেড়ে বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন এই হলিউড তারকা। 

‘পিপল’-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, তার ছোট যমজ সন্তান নক্স ও ভিভিয়েন আগামী বছর ১৮ বছর পূর্ণ করবে। তার পরই আমেরিকা ত্যাগ করবেন জোলি। ইতোমধ্যে অভিনেত্রী তার লস অ্যাঞ্জেলেসের বাড়িটি বিক্রির প্রস্তুতি নিচ্ছেন এবং বিদেশে বসবাসের জন্য একাধিক জায়গা বিবেচনা করছেন বলেও জানা গেছে।

এর আগে ২০১৭ সালে জোলি লস ফেলিজে ২৪.৫ মিলিয়ন ডলার ব্যয়ে এই বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন। তার আগে ঐতিহাসিক এ বাড়ির মালিক ছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সিসিল বি ডেমিল। প্রায় ১১ হাজার বর্গফুটের এ বাড়িতে ছয়টি শয়নকক্ষ ও ১০টি বাথরুম রয়েছে।

অবশ্য অভিনেত্রী স্বীকার করেছিলেন যে, তার কখনওই লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাসের কোনো পরিকল্পনা ছিল না। মূলত প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে সন্তানদের দেখভালের কারণে তাকে এখানে থাকতে হয়েছে।

জে.এস/

অ্যাঞ্জেলিনা জোলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250