সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

অক্টোবরে ঘরের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশের। তবে সরকার পতন ও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকেই এখন আড়ালে। দেশের নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা। তাই বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট হাতছাড়া করার পথে বাংলাদেশ। এমন সময় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে।

আরো পড়ুন : সাকিবকে নিয়ে গুঞ্জন, যা বললেন শিশির

যদিও বাংলাদেশের বিকল্প হিসেবে তিনটি দেশকে আয়োজক হিসেবে চিন্তাভাবনা করছে আইসিসি। সেই তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ভারত অবশ্য ইতিমধ্যে আয়োজক হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। আগামী মঙ্গলবার (২০শে আগস্ট) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বোর্ড মিটিং করবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানেই চূড়ান্ত হবে বাংলাদেশ নাকি অন্য কোথাও হবে নারীদের বিশ্বকাপ।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, ক্রিকইনফো জিম্বাবুয়ের বিশ্বকাপ আয়োজনে ইচ্ছার কথা নিশ্চিত হয়েছে। সর্বশেষ দুই বিশ্বকাপের (২০১৩ ও ২০১৮) বাছাইপর্ব আয়োজন করে তারা নিজেদের সামর্থ্য দেখিয়েছে এবং নতুন করে মূল টুর্নামেন্ট আয়োজনেও আগ্রহী। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হয়েছিল জিম্বাবুয়ে।

এস/কেবি


জিম্বাবুয়ে নারী টি-টোয়েন্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250