শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

দ্বিতীয় ধাপ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরু

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা শনিবার (২৭শে জানুয়ারি) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে। এ তিন বিভাগের ২২টি জেলা শহরে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। এরই মধ্যে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে।

জানা গেছে, http://admit.dpe.gov.bd/ -লিংক থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড এবং এসএসসি বা সমমানের রোল, পাসের সন ও বোর্ডের নাম দিয়েও ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে সকাল সাড়ে ৮টায় প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন: চাকরি দেবে শাবিপ্রবি, দ্রুত আবেদন করুন

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্যকোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) ছাড়া কোনো ধরনের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অন্যকোনো কার্ড বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা।

এসকে/ 

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250