রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

কিছুটা কমেছে সবজির দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন শাক-সবজির। ফলে কিছুটা কমেছে সবজির দাম। দাম কমতে শুরু করেছে পেঁয়াজেরও। তবে ভরা মৌসুমেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লম্বা বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, ফুলকপি ৪০-৫০ পিস, বাধাকপি মাঝারি সাইজ ৩০-৪০টাকা, শিম কেজি ৭০-৮০, টমেটো ৬০-৭০, করলা ৮০-১০০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, ঢেঁড়শ ৭০-৮০ টাকা মান ও সাইজভেদে লাউ ৬০-৮০ টাকা, ছোট সাইজের মিষ্টি কুমড়া একশ টাকার উপরে, গাজর ৬০-৭০ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ১০-২০ টাকা বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে।

এদিকে শাকের মধ্যে সরিষা শাক আঁটি ১৫ টাকা, পালং শাক ১৫-২০ টাকা, ডাটা শাক ১৫ টাকা, মূলা শাক ১৫ টাকা, লাউ শাক ৪০-৫০, লাল শাক ১৫ টাকা, বথুয়া শাক ১৫-২০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। তবে বাজারে দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।

যাত্রাবাড়ী বাজারের সবজি বিক্রেতা মজনু বলেন, দাম যখন যেমন কিনি তেমন বেচি। কুয়াশার কারণে গাড়ি কম এসেছে এজন্য কয়দিন বাজারের মালামাল কম ছিল। তাই দামও একটু বেশি ছিল। আবহাওয়া ভালো হলে আরেকটু কমতে পারে।

আরও পড়ুন: ইট ব্যবসার আড়ালে অবৈধ ধান মজুত, ব্যবসায়ীকে জরিমানা

অপরদিকে অস্বস্তি রয়েই গেছে মাছ-মাংসের বাজারে। ব্রয়লা মুরগী ২০০-২১০ টাকা, সোনালী ৩২০-৩৪০ টাকা। সপ্তাহ দুয়েক আগে অনেক জায়গায় ৬৫০ টাকা বিক্রি হওয়া গরুর মাংস এখন সব জায়গায় ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি ডজন লাল ডিম ১৩৫-১৪০ টাকা, ৫-১০ টাকা কমে সাদা ডিম। হাঁসের ডিম ৬০ টাকা হালি।

মাছের বাজারে তেলাপিয়া মাছের দাম প্রতি কেজি ২০০ থেকে ২৪০ টাকা। পাঙ্গাস ১৮০-২২০ টাকা। অন্য মাছের মধ্যে মাঝারি ও বড় আকারের চাষের রুই, কাতলা ও মৃগেল মাছের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা। এছাড়াও ৬০০ টাকার নিচে নেই পাবদা, টেংরা, কই, বোয়াল, চিতল, আইড় ও ইলিশ মাছ। মাছ যত বড় তার দাম ততো বেশি দামে বিক্রি হচ্ছে। 

এসকে/ 


সবজির দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250