বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

চাল আমদানির অনুমতি সীমিত রাখার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চাল আমদানির অনুমতি সীমিত রাখার সুপারিশ করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিটিসি)। দেশে চালের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি কৃষকের স্বার্থ রক্ষায় এমন সুপারিশ করা হয়েছে।

বিটিটিসি বলেছে, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে স্থানীয়ভাবে চালের দাম বেড়েছে। তবে ঘাটতি দেখা দিলে সীমিত পরিসরে প্রয়োজনীয় চাল আমদানি হতে পারে। দীর্ঘ মেয়াদে শুল্ক রেয়াত সুবিধায় চাল আমদানি চালু থাকলে স্থানীয় উৎপাদন নিরুৎসাহিত হওয়ার ঝুঁকি রয়েছে।

গতকাল সোমবার চালের দাম নিয়ে ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে চালের চাহিদা প্রায় ৩ কোটি ৭ লাখ থেকে ৩ কোটি ৯ লাখ টন। স্থানীয়ভাবে চাল উৎপাদন হয় ৪ কোটি ৪৩ লাখ টন। তারপরও দাম বাড়লে আমদানি হয়। বেশির ভাগ চাল আমদানি হয় মূলত ভারত থেকে।

ট্যারিফ কমিশন বলছে, দেশে গত এক বছরে ধানের দাম ১১ শতাংশ, সরু চালের দাম ১১ শতাংশ, মাঝারি চালের দাম ১৩ শতাংশ ও মোটা চালের দাম সাড়ে ৭ শতাংশ বেড়েছে। যদিও গত অর্থবছরে চালের উৎপাদন ২৩ লাখ টন বেশি ছিল। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে গত এক বছরে চালের দাম কমেছে ৩৬–৩৭ শতাংশ। অর্থাৎ দেশে উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে গত এক বছরে চালের দাম বেড়েছে।

জে.এস/

চাল আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250