শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক

মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তার নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও রহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

সোমবার (১৪ই অক্টোবর) দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের শাখায় উল্লেখিত ব্যক্তির এবং তার ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো। সেই সঙ্গে তার নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও রহিত করার অনুরোধ করা যাচ্ছে। 

চিঠিতে আরও বলা হয়েছে, লেনদেন স্থগিতের পাশাপাশি উল্লেখিত ব্যক্তির ব্যাংক হিসাবসংশ্লিষ্ট দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য আগামী দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

এদিকে গত দুই মাসের বেশি সময় পর গতকাল রোববার প্রকাশ্যে এসেছেন কণ্ঠশিল্পী মমতাজ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গান পোস্ট করে সামনে আসেন তিনি। একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় তাকে।

‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে।

ওআ/কেবি

মমতাজ বেগম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250