সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

তার লম্বা জিবের গল্প

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৭ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যারা জিব দিয়ে নানা কারসাজি দেখাতে পটু। এসব দেখে আমরা মজা পাই। কিন্তু আমেরিকার এক নারীর জিব এত লম্বা যে, তা দেখে অনেকে ভয়ে চিৎকার করে ওঠেন। তিনি বিশ্বের দীর্ঘতম জিবের মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন।

আমেরিকার এ নারীর নাম চ্যানেল ট্যাপার। তার জিবের দৈর্ঘ্য ৩ দশমিক ৮ ইঞ্চি বা ৯ দশমিক ৭৫ সেন্টিমিটার। অতিকায় এ জিব দিয়ে তিনি প্লাস্টিকের কাপ উল্টে দিতে পারেন, নিজের নাকের চূড়া স্পর্শ করতে পারেন, থুতনি ছুঁতে পারেন ও বাসনপত্র থেকে চামচ ওঠাতে পারেন। খবর দ্য গার্ডিয়ানের।

মজার বিষয় হলো, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জন্ম নেওয়া ট্যাপারের জিব দেখে অনেকে ভয় পান। তার জিব মধ্যম আকারের বৈদ্যুতিক বাল্ব বা ক্রেডিট কার্ডের চেয়েও লম্বা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী ট্যাপার বলেছেন, ‘সত্যি করে বলতে গেলে, এখন পর্যন্ত যত প্রতিক্রিয়া পেয়েছি, সেগুলোর মধ্যে সবচেয়ে সেরা হলো, আমার জিব দেখে ভয় ও আতঙ্কে কেউ কেউ অনেক সময় চিৎকার করে উঠেছেন। এতে আমি বেশ মজা পেয়েছি। এ ধরনের প্রতিক্রিয়া বেশ নাটকীয়।’

ট্যাপার একবার বলেছিলেন, ‘১১ বছর বয়স থেকে আমি জিব দিয়ে নানা রকমের কসরত করে আসছি। শুরুতে বন্ধুবান্ধবের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল।’ কয়েক বছর পর তার জিবের এসব কর্মকাণ্ড ইউটিউবে ভাইরাল হয়। তার জিবের প্রসারণ দেখে মানুষ মুগ্ধ হন।

এইচ.এস/

জিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক: ইরানের চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

‘বিজয় ঘোষণার সময় হয়নি’, ইরানিরা কেন রাস্তায় নামছে না—কারণ জানেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান ভারত সরকার ‘বর্জনের’ যে ব্যাখ্যা দিলেন সাংবাদিক জুলকারনাইন

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সরকারি সংস্থার

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

Footer Up 970x250