সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

জাপানে ভূমিকম্প

৭২ ঘণ্টা পর ৮০ বছরের বৃদ্ধা জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

জাপানে নতুন বছরের প্রথম দিনে শক্তিশালী ভূমিকম্পের ৭২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক বৃদ্ধা জীবিত উদ্ধার হয়েছেন। তাঁর বয়স ৮০-এর কোটায়।

সরকারি সম্প্রচারমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওয়াজিমা শহরের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ওই নারীকে বের করে আনা হচ্ছে।

সম্প্রতি জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল প্রত্যন্ত নোতো উপদ্বীপ। ভূমিকম্পের পর ওই বৃদ্ধা তাঁর বাড়ির নিচতলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। ইতোমধ্যে ভূমিকম্পের ৭২ ঘণ্টা বা ৩ দিন পেরিয়ে গেছে। সাধারণত ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা পর্যন্ত সময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এরপর জীবিত উদ্ধারের আশা ক্রমশ ফুরিয়ে আসে। তারপরও উদ্ধারকারীরা জীবিত উদ্ধারের আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন।

আরো পড়ুন: যেভাবে প্রাণ বাঁচল জাপানের সেই বিমানের ৩৭৯ যাত্রীর! 

ধারণা করা হচ্ছে, সুজু ও ওয়াজিমা শহরে বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ৩০ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। কিছু শহরে পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। সুজু শহরের মেয়র বলেছেন, শহরটির ৯০ শতাংশ ঘরবাড়ি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সোমবার ভূমিকম্প অনুভূত হওয়ার এক মিনিট পরই শহরটিতে ছোট আকারের একটি সুনামি আঘাত করেছিল।

ভূমিকম্প থেকে ভবনগুলোর সুরক্ষা নিশ্চিত করতে ১৯৮১ সালে জাপান কিছু বিধি প্রণয়ন করে। তবে অনেকগুলো কাঠের ঘর নির্মাণ করা হয়েছে এই বিধিগুলো কার্যকর হওয়ার আগেই।

জাপানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। ২৪২ জন এখনো নিখোঁজ।

সূত্র: এএফপি  

এইচআ/ আই.কে.জে

জাপান ভূমিকম্প ওয়াজিমা জীবিত নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250