বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

তরুণ গাভির চমকে মুগ্ধ ভক্তরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

পাবলো মার্টিন পেজ গাভিরা - ছবি: সংগৃহীত

আগেই ফুটবল ভক্তদের নজরে এসেছিলেন তরুণ স্প্যানিশ খেলোয়াড় পাবলো মার্টিন পেজ গাভিরা। এবার তার হাতে উঠল উয়েফা নেশন্স লিগের শিরোপা। তাতে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে স্পেনের হয়ে কোনো শিরোপা জিতলেন তিনি। তরুণ এই ফুটবলার গাভি নামেই পরিচিতি পেয়েছেন।

রোববার (১৮ জুন) ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে গতবারের রানার্স আপ স্পেন। ম্যাচটিতে ১২০ মিনিটের খেলা গোলশূন্য ড্র ছিল। আর ৮৭ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন স্পেনের গাভি।

মাঠে থাকাকালীন প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে সমীহ করে খেলতে বাধ্য করেছেন গাভি। প্রতিপক্ষ হিসেবে অভিজ্ঞতায় ভরা ক্রোয়েশিয়া থাকলেও দমে যাননি তিনি। মাঠে দেখিয়েছেন ফুটবল শৈলী। ফলে আরও একবার মন কেড়েছেন ভক্তদের। 

অবশ্য গাভির খেলা দেখে বোঝার উপায় নেই তার বয়স মাত্র ১৮। তার খেলা দেখে যে কারও মনে হবে, দীর্ঘদিন ধরে ফুটবল খেলে দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করেছেন এই মিডফিল্ডার। কিন্তু বাস্তবে তার পথচলা শুরু গত বছরে। ক্লাব ফুটবলে গাভি চমক দেখাচ্ছেন বার্সেলোনার জার্সিতে। 

গাভিকে নিয়ে সাবেক বস লুইস এনরিকে বলেছিলেন, ‘সে অনন্য, অন্যদের থেকে আলাদা। তার বয়স মাত্র ১৮। কিন্তু তার মাঝে একজন অভিজ্ঞ খেলোয়াড়ের দৃঢ়তা রয়েছে। আমি মনে করি, সে ফুটবলের তারকাদের একজন হতে চলেছে।’

আরো পড়ুন: টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশন্স লিগের শিরোপা জিতল স্পেন

স্পেনের সাবেক এই কোচের কথা ইতোমধ্যে বাস্তবে পরিণত করতে শুরু করেছেন গাভি। হয়তো নিকট ভবিষ্যতে বড় পুরস্কার হাতে দেখা যেতে পারে এই প্রতিভাবান ফুটবলারকে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250