শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

খুব সহজে বানিয়ে ফেলুন আনারসের জর্দা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

আমরা বিভিন্ন উৎসব আয়োজনে খাবারের শেষে  জর্দা দেখতে পাই। ডেজার্টের এই পদ খেতে ছোট বড় সবাই ভালোবাসেন। এই খাবারটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমন সুস্বাদু । 

আমরা অনেকেই ঘরে জর্দা তৈরি করতে গিয়ে বিপাকে পড়ি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জর্দা তেমন ঝরঝরে হয় না। তবে এই রেসিপি অনুযায়ী আপনি যদি জর্দা তৈরি করেন আপনার জর্দা একদম পারফেক্ট হবে। চলুন  জেনে নিই রেসিপিটি-

উপকরণ 

১. পোলাও চাল ২কাপ

২. আনারস কুচি ১ কাপ

৩. মালটার রস ১ কাপ

৪. আনারসের রস ১ কাপ

৫. এলাচ ৩/৪টি

৬. দারুচিনি ছোট ২ টুকরো

৭. তেজপাতা ১টি

৮. কিশমিস+মোরব্বা কুচি পরিমাণমতো

৯. ঘি আধা কাপ

১০. জর্দার রং পরিমাণমতো

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে পরিমাণমতো পানি দিয়ে মিশিয়ে দিন জর্দার রং। পানি ফুটে উঠলে তাতে দিয়ে দিতে হবে ধুয়ে পানি ঝড়িয়ে রাখা পোলাও চাল। চালগুলো যখন ৮০ ভাগ সেদ্ধ হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে চালনিতে ঢেলে পানি ঝরাতে দিতে হবে।

এরপর চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে ঘি। হালকা গরম হলেই সঙ্গে দিতে হবে চিনি, এলাচ, দারুচিনি ও তেজপাতা। নেড়ে নেড়ে যখন চিনি গলে যাবে তখন তাতে দিয়ে দিতে হবে আনারস কুচি।

অল্প সময় নেড়ে দিয়ে দিন মালটা ও আনারসের রস। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ফুটে উঠলেই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা পোলাও চাল। অল্প সময় নাড়লেই পানি শুকিয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে কিসমিস মোরব্বা ও সামান্য লবণ। ভালোভাবে নেড়ে মিশিয়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রেখে দিন এবার ১০-১৫ মিনিট। 

ব্যাস তৈরি হয়ে যাবে ঝরঝরে সুস্বাদু আনারসের জর্দা।

এস/ আই.কে.জে/

আনারসের জর্দা সুস্বাদু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250