রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

৫০ কেজি ওজনের শুশুক ফিরে গেলো পদ্মায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে। স্থানীয় জেলে দাদন মান শুক্রবার (৫ অক্টোবর) ভোরে নদীতে মাছ ধরতে গেলে জালের মধ্যে শুশুকটি আটকা পড়ে। পরে শুশুকটি নদী তীরবর্তী হাসাইল মাছ ঘাটে আনলে এটি দেখতে অনেকেই ভিড় করেন।

এলাকাবাসী জানান, পদ্মা নদীতে প্রতিদিনই শুশুক লাফালাফি করতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পরে। শুশুক ধরা পড়ছে শুনে সামনাসামনি দেখতে আসলাম।

স্থানীয় জেলে দাদন মান বলেন, প্রতিদিনের মতো আজকেও নদীতে মাছ ধরতে যাই। ভোরে জাল উঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়ছে ভেবে খুশি হয়ে আস্তে ধীরে জাল টানতে থাকি। এক পর্যায়ে দেখি এটি মাছ না শুশুক। পরে এটি দেখতে আশেপাশের অনেক লোক জমায়েত হয়। পরে সকাল আটটার দিকে হাসাইল এলাকার পদ্মা নদীতে শুশুকটিকে ছেড়ে দেওয়া হয়।

একে/


মুন্সীগঞ্জ পদ্মা নদী শুশুক মুন্সীগঞ্জ পদ্মা নদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250