সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের সাইফ

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাত্র ৪ মাস ৮ দিনে কোরআনের হাফেজ হয়েছে সাইফ মাহমুদ নামের ৯ বছর বয়সী এক শিশু। সে চান্দিনা উপজেলার সাতবাড়িয়া দারুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী। অল্প সময়ে সাইফ মাহমুদের কোরআন হিফজের বিষয়টি অনেককেই অভিভূত করেছে। দারুল উলূম আল ইসলামিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিশু সাইফ মাহমুদ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ মাহমুদের ছেলে।

মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী এনামুল হক বলেন, মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাসুদুর রহমানের কাছে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে সাইফ। আমাদের মাদরাসা থেকে এর আগে ৬ মাস, ৭ মাস কিংবা ৯ মাসে অনেকের হাফেজ হওয়ার নজির রয়েছে। তবে মাত্র চার মাস ৮দিনে হাফেজ হওয়ার ঘটনা এটিই প্রথম। 

সাইফের শিক্ষক হাফেজ মাসুদুর রহমান বলেন, সাইফ খুব মেধাবী ছাত্র। শ্রেণিকক্ষেও বেশ মনযোগী। তাকে খুব সহজেই মাখরাজ, সিফাত, মদ্দ, গুন্নাহ, লাহান শেখানো গিয়েছে। তার মেধার পাশাপাশি মনোযোগের কারণেই সহজেই সফল হতে পেরেছে। ভবিষ্যতে সে বহুদূর যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। 

শিশু হাফেজ সাইফ মাহমুদের বাবা আব্দুল্লাহ মাহমুদ বলেন, স্বপ্ন ছিল ছেলেকে কোরআনের হাফেজ বানাব। আল্লাহ তায়ালা আমার স্বপ্ন এতো কম সময়ে পূরণ করবেন জানা ছিল না। আল্লাহর কাছে লাখ লাখ শোকরিয়া, মাদ্রাসার হুজুরদের কাছে আমি ঋণী। তাদের একান্ত প্রচেষ্টায় আমার ছেলে মাত্র চার মাসে কোরআনের হাফেজ হয়েছে।

এসকে/ 

কোরআন শিশু হাফেজ মাদরাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250