শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির

৪৫ কেজি ওজনের মহাবিপন্ন বাগাড় বিক্রি হলো ৬৩ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আজ বুধবার (৪ অক্টোবর) সকালে প্রায় ৪৫ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রজাতির বাগাড় মাছ বিক্রি হয়েছে। মাছটি দৌলতদিয়া ঘাট এলাকার একজন ব্যবসায়ী ৬৩ হাজার টাকায় কিনেছেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, এই মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় বাগাড় শিকার ও প্রকাশ্যে নিলামে বিক্রি হচ্ছে। গত এক মাসে দৌলতদিয়া ঘাটে এক ডজনের বেশি বাগাড় নিলামে বিক্রি হয়েছে।

স্থানীয় মৎস্যজীবীদের কয়েকজন জানান, সিরাজগঞ্জের শাহাজাদপুরের জেলে শ্যামল হালদার ও তাঁর লোকজন গতকাল মঙ্গলবার (৩অক্টোবর ) দিবাগত রাতে নৌকা ও জাল নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে বেরিয়ে বাগাড় মাছটি ধরেন। এরপর আজ সকালে দৌলতদিয়া ঘাট বাজারের দুলাল মণ্ডলের আড়তঘরে বাগাড়টি বিক্রির জন্য আনেন। এরপর মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৬৩ হাজার টাকায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। এটি এই মৌসুমে ধরা পড়া সবচেয়ে বড় বাগাড়।

রাজবাড়ী জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (রেঞ্জার) হুমায়ুন কবির জানান, বন সংরক্ষণ অধিদপ্তরের প্রকৃতি নিয়ে কাজ করেন যে বিভাগ, তাদের প্রধান কার্যালয় খুলনায় অবস্থিত। এ কারণে মাঝেমধ্যে বাগাড় ধরার খবর পেলেও তারা সেখান থেকে কিছুই করতে পারে না।

বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, বাগাড় একটি সংরক্ষিত বন্য প্রাণী। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, বাগাড় মাছ তফসিলভুক্ত সংরক্ষিত বন্য প্রাণী। আইন অনুযায়ী, বাগাড় শিকার, ক্রয় ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় মাছ মহাবিপন্ন প্রাণী।

জানতে চাইলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘বিষয়টি জানার পর জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী এ সম্পর্কে তাঁদের কারও জানা নেই। বিষয়টি নিয়ে অধিকতর যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একে/



রাজবাড়ী গোয়ালন্দ মহাবিপন্ন প্রজাতি বাগাড় মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250