শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৬ বছরে সবচেয়ে উষ্ণ বড়দিন দেখছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের বাসিন্দারা গত ২৬ বছরের ইতিহাসে চলতি বছর সবচেয়ে গরম বড়দিন উদযাপন করছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ইংল্যান্ডের হিথ্রো এলাকায় তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দেশটির অন্যান্য অঞ্চলেও প্রায় একই তাপমাত্রা বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, এর আগে ১৯৯৭ সালের বড়দিনে ইংল্যান্ডের তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে, ১৯৩১ সালে স্কটল্যান্ডের এবারডিন এবং ব্যানফে ২৫শে ডিসেম্বর এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বড়দিন দেখা গিয়েছিল ১৯২০ সালে। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে, সেদিন দেশজুড়ে গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  

আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী কাল কিংবা পরশুদিন তাপমাত্রা কমবে।

আরো পড়ুন: বৃষ্টি হতে পারে দুই বিভাগে, কমতে পারে তাপমাত্রা

‘আজ সারাদিন তাপমাত্রা অপরবর্তিত থাকবে, এমনকি খানিকটা বাড়তেও পারে। তবে আগামী কাল বা পরশুদিন থেকে তাপমাত্রা ১৪ কিংবা ১৩ ডিগ্রিতে নেমে আসতে পারে।

এদিকে যুক্তরাজ্যের নর্দার্ন আয়ার‌ল্যান্ড এবং স্কটল্যান্ড-ইংল্যান্ড সীমান্তের বেশ কিছু এলাকায় ২৪শে ডিসেম্বর থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে, আর ওয়েলসে ২৪ তারিখ থেকে থেমে থেমে চলছে বর্ষণ।

আবহওয়া দপ্তর জানিয়েছে, সোমবার স্কটল্যান্ডের উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকাতেও বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেশটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে আবহাওয়া বিষয়ক হলুদ সতর্কতা সংকেত প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শীতল আবহাওয়ার দেশ যুক্তরাজ্যে বড়দিনের দিন যদি বরফ পড়ে, তাহলে ধরে নেওয়া হয়— আবহাওয়া স্বাভাবিক রয়েছে।

সূত্র: বিবিসি

এইচআ/ এসি


রেকর্ড যুক্তরাজ্য আবহাওয়া বড়দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250