রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি

হৃতিক রোশনের আজ ৫০

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

জন্মদিনে মা পিঙ্কি রোশন এই বলি তারকার ছবি শেয়ার করে ভক্তদের সামনে তুলে ধরলেন এক অচেনা হৃতিককে। আজ ৫০ বছরে পা দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। বয়সে হাফ সেঞ্চুরির সঙ্গে সঙ্গে যেন তার স্টারডমও বেড়েছে তার। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় আজ হৃত্বিকের দুটি ছবি শেয়ার করে নিয়েছেন মা পিঙ্কি রোশন। একটি ছবি এক্কেবারে ছোট্ট হৃতিকের, অন্যটি হৃতিকের বর্তমানের। 

ছবি শেয়ার করে পিঙ্কি লিখেছেন, 'তুমি যখন পৃথিবীতে এলে, তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে মানুষকে খুশি রাখার , হাসানোর আর তোমার চারিদিক খুশিতে ভরিয়ে রাখার।

সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে তুমি বাঁচার সিদ্ধান্ত নিয়েছো নিজের শর্তে। তুমি যেভাবে নারীদের সম্মান জানিয়েছো, সেটা কেবল উদাহরণ হয়েই থেকে যায়নি, বরং তোমার বয়সী সমস্ত পুরুষকে কার্যত লজ্জায় ফেলে দিয়েছে। 

তোমার গোটা জীবনটাই কাটছে মানুষের জন্য, মানুষের কাজে। তুমি নির্বাণ লাভ করো। টপকে যাও জীবনের সমস্ত বাধা। তোমার খুশিই আমার কাছে গোটা পৃথিবীর খুশির সমান। যে তোমার বয়স ৫ মাস হোক বা ৫০.. তুমি সবসময়ই আমার ছেলে। শুভ জন্মদিন আমার ভালবাসা। আকাশকে বুঝিয়ে দাও, ৫০ হয়েছে বলেও তুমি স্বপ্ন দেখতে ভয় পাওয়া না কখনও।'

আরো পড়ুন: আবারো খলনায়িকা হয়ে পর্দায় আসছেন স্বাগতা

ছোটবেলা উচ্চারণগত সমস্যা ছিল হৃতিকের। চারপাশে বন্ধুরা যখন অনর্গল কথা বলত, হৃতিককে তখন বাক্যগঠন করতেই সমস্যায় পড়তে হতো। শিশু হিসাবে মনের ভাব প্রকাশ করতে পারছেন না, এর চেয়ে কষ্টের শৈশব হয়তো হয় না। 

হৃতিকের নিজের কথায়, 'স্কুলে যখন মৌখিক পরীক্ষা হতো, আমি কামাই করতাম। অসুস্থ হয়ে পড়তাম। হাত ভেঙে বসতাম। বা পেশির চোট লাগত।' 

রীতিমতো স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হতে হয়েছিল কিশোর হৃতিককে। লড়াইটা ছিল মানসিকও। এক সাক্ষাৎকারে হৃতিক জানিয়েছিলেন, রাঁধুনিকে নিজের আব্দারের পদ রাঁধতে বলার জন্য ৩৬ ঘণ্টা প্র্যাক্টিস করতে হয়েছিল তাকে।

ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ২৫ জানুয়ারি হৃতিকের নতুন সিনেমা ফাইটার মুক্তির অপেক্ষায় আছে।

সুত্র: হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে/

বলিউড হৃতিক রোশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250