বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের *** সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার *** নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশে তারেক রহমানের বিশেষ বার্তা

স্কুলে অগ্রিম বেতন গ্রহণ চলবে না :মাউশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

নভেম্বর মাসের মধ্যে চলতি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা/মূল্যায়ন শেষ করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। কিন্তু এ অজুহাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর মাসে একসঙ্গে বেতনসহ অন্যান্য ফি আদায়ে নোটিশ দিচ্ছে। এটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে মাউশি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক পর্যায়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব-স্ব মাসেই নিতে হবে। একসঙ্গে একাধিক মাসের পাওনাদি অগ্রিম নেওয়া যাবে না। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

করোনাকালীন ঘাটতি ও আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এ বছর নভেম্বরের মধ্যেই বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম শেষ করার নির্দেশনা ছিল। শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, মাদরাসা শিক্ষা অধিপ্তরসহ সব সংস্থা থেকে এ ব্যাপারে দফায় দফায় নির্দেশনাও দেওয়া হয়।

একে/


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর স্কুলে অগ্রিম বেতন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250