বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

শুভশ্রীর চার দিনের কন্যাকে নায়িকা হওয়ার প্রস্তাব!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

টালিউড পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর কন্যা ইয়ালিনি চক্রবর্তী জন্মের পর তারকা-খ্যাতি পেয়েছে। গত ৩০শে নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শুভশ্রী। সরস্বতীর নামেই রেখেছেন মেয়ের নাম। অবশ্য ইউভানের সঙ্গেও নামে মিল আছে ইয়ালিনির। তবে মাত্র চারদিনেই নায়িকা তকমা পেয়ে গেল ক্ষুদে কন্যা। সেই সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সামনে আনলেন শুভশ্রী। 

নায়িকা হওয়ার বিষয়টি শুনলে ভ্রু কুঁচকে ওঠারই মতো লাগবে যে কারো। অবাক হলেও সত্য যে, টালিউড পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গাঙ্গুলির ৪ দিনের কন্যাকে ইয়ালিনিকে চলচ্চিত্রে প্রবেশের টিকিট দিলেন আরেক জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে অঙ্কুশ হাজরার স্ট্যাটাসের স্ক্রিনশটকে স্টোরি দেন রাজপত্নী। ইনস্টাগ্রামে অঙ্কুশকে তার এক ভক্ত প্রশ্ন করেন, রাজ চক্রবর্তী ও শুভশ্রীর কন্যা ইয়ালিনিকে নিয়ে কিছু বলতে।

সেখানে অঙ্কুশ লেখেন, আমার ভবিষ্যৎ নায়িকা। সেখানে একটি হ্যাশট্যাগও ব্যবহার করতে দেখা গেছে তাকে। ইয়ালিনি ও অঙ্কুশের নামের আদ্যক্ষর দিয়ে তৈরি হ্যাশট্যাগ 'ইয়ালকুশ' ব্যবহার করেন অঙ্কুশ। আর এটি ব্যাপক ভালো লাগে শুভশ্রীর।

অনেকেই মজা করে বলছেন, জন্মেই কি নায়িকা হয়ে গেছে ইয়ালিনি? বয়স মাত্র ৪ দিন। এটা তো বিশ্বরেকর্ড।।

আরো পড়ুন: মঞ্চে দাঁড়িয়ে ভক্তের সঙ্গে যুগলবন্দি অরিজিতের

নিজের সদ্যোজাত কন্যাশিশুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লিখেছেন, 'যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ জানাতে পারিনি। আমি প্রত্যেকের ভালোবাসায়, শুভেচ্ছায় অভিভূত, উচ্ছ্বসিত। নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। এই লেখার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। 

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির বিয়ে হয়। এরপর ২০২০ সালের ১২ই সেপ্টেম্বর দম্পতির কোল আলো করে আসে প্রথম সন্তান ইউভান। এবার কন্যা ইয়ালিনিকে পেয়ে তাদের জীবনের আকাঙ্ক্ষা যেন পূর্ণ হলো।

এসি/  আই.কে.জে/


শুভশ্রী নায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250