বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

শরীরের আকার অনুযায়ী ডিসকাউন্ট মিলবে যে রেস্টুরেন্টে!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শহরের ব্যস্তময় জীবনে আমারা সবাই কমবেশি রেস্টুরেন্টে খেতে পছন্দ করি। তবে  এমন রেস্টুরেন্ট আছে যেখানে পেটের সাইজ অনুযায়ী ডিসকাউন্ট মিলবে। 

শুনতে অবাক লাগলেও এটাই সেখানের নিয়ম। এই অস্বাভাবিক ধারণাটি এসেছে মালয়েশিয়ার একটি রেস্তোরাঁ কুচিংয়ের মঙ্গোলিয়ান মাস্টারের কাছ থেকে। মানুষের শরীরের ওজন এবং একটি সুষম খাদ্যের ওপর নজর রাখার জন্য উদ্বুদ্ধ করতে এমন প্রণোদনার ব্যবস্থা করেছে রেস্টুরেন্টগুলো৷

আপনি যত পাতলা, তত বেশি ছাড় পাবেন! এবং ১০% থেকে শুরু করে ১০০% পর্যন্ত রয়েছে এই ডিসকাউন্টের পরিমাণ।

মালয়েশিয়ার রেস্টুরেন্টগুলোতে ডিসকাউন্টের পরিমাণ আপনার পেটের সাইজের ওপর নির্ভর করবে! গ্রাহকদের শরীরের আকার মূল্যায়ন করার জন্য, গ্রাহকদের একটি নির্দিষ্ট প্রবেশ পথ দিয়ে পুরো শরীর নিয়ে যেতে হবে। ভিন্নভিন্ন আকারের ৫টি প্রবেশ পথ থাকবে এবং প্রতিটি পথের উপরে ডিসকাউন্টের পরিমাণ উল্লেখ থাকবে। সবচেয়ে ছোট পথ দিয়ে যারা প্রবেশ করতে পারবে তাদের জন্য থাকবে সবচেয়ে বড় ডিসকাউন্ট।

ডিসকাউন্ট পাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢোকার সময় গ্রাহকদের এসব পথ দিয়ে যেতে হবে এবং তারা সহজেই যে আকারের পথ অতিক্রম করবেন, তার ওপর নির্ভর করে ছাড় পাবেন।

বিভিন্ন পথের জন্য ডিসকাউন্টের পরিমাণ ১০০, ৫০, ৩০, ২০ এবং ১০%। যাদের শরীর বেশি ভারি তারা বড় পথ দিয়ে প্রবেশ করবে এবং কম ডিসকাউন্ট পাবে।

রেস্তোরাঁগুলো গ্রাহকদের জন্য একটি বুফে অফার করে। একই সঙ্গে তারা গ্রিলের ব্যবস্থা রাখে যা গ্রাহকদের নিজেদেরই তৈরি করে নিতে হয়।

আপনি যদি এখানে ডিসকাউন্ট পেতে চান তাহলে রেস্টুরেন্টে ঢোকার সময়েই আপনার এসব ‘প্যাসেজ ক্রসিং’ দিয়ে যাওয়া উচিত। অন্যথায়, আপনি যদি খুব বেশি খেয়ে ফেলেন তাহলে প্যাসেজ ক্রস করতে আপনার বড় দরজা প্রয়োজন হবে এবং আপনি কম ডিসকাউন্ট পাবেন।

ওআ/

রেস্টুরেন্টে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250