বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাতে মাছ খেতে মানা, কিন্তু কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঙালিকে বলা হয় মাছে-ভাতে বাঙালি। আমাদের প্রত্যেকের মাছের সাথে এক অন্যরকম প্রেম। গরম গরম ভাতের সঙ্গে পাতে মাছ থাকলে পুরো খাবারটাই জমে যায়। ভাজা, ভুনা কিংবা তরকারি হরেকরকমে খাওয়া হয় এটি। দুপুরে আয়েশ করে মাছের ঝোল খেলেও রাতে মাছ খেতে নিষেধ করেন অনেকেই। কিন্তু কেন? 

অনেক সময় চিকিৎসকরাও রাতে মাছ খেতে মানা করেন। এর পেছনে কারণও রয়েছে। চলুন জানা যাক- 

প্রাচীনকালেও রাতে মাছ খাওয়া নিষেধ ছিল। তখন অবশ্যই কুসংস্কারের মতো এটি পালন করা হতো। এই প্রথার নেপথ্যে ছিল বৈজ্ঞানিক কারণ। সেসময় বৈদ্যুতিক আলো ছিল না। এদিকে, লন্ঠনের টিমটিমে আলোয় রাতে মাছের কাঁটা ভালভাবে বাছা যেত না! তাই বাড়ির বড়রা সূর্য ডোবার পর মাছ খেতে বারণ করতেন। 

আরো পড়ুন : চুইংগাম ভুলে গিলে ফেললে স্বাস্থ্যে কী প্রভাব পড়ে

এবার আশা যাক চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যায়। মাছ একটি হাই-প্রোটিনযুক্ত খাবার। এজন্য এটি হজম হতে বেশি সময় লাগে। বিশেষত তা যদি বড় মাছ হয়। মাছের তেল হজম হতেও অনেকক্ষণ সময় লাগে। আর খাবার হজম না হলে শুরু হয় অস্বস্তি। এজন্যই রাতে মাছ খেতে মানা করেন চিকিৎসকরা। 

দুপুরে মাছ খেলে হজমের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। তাই কোনো শারীরিক সমস্যা হয় না। কিন্তু প্রশ্ন হলো, তাহলে রাতে কী খাবেন? 

চেষ্টা করবেন, রাতে নিরামিষ খেতে। অনেকেই ভাবেন মাছ, মাংস কিংবা ডিম বাদে শরীর প্রয়োজনীয় প্রোটিন পায় না। এই ধারনা পুরোপুরি ঠিক নয়। বরং চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন নীরোগ থাকতে নিরামিষ আহারের বিকল্প নেই। তাই একবেলা নিরামিষ খাবার খেতে পারেন নিশ্চিন্তে। 

এস/ আই. কে. জে/ 



মাছ রাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250