রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

‘রাজকুমার’ নিয়ে পাবনায় শাকিব, নায়িকা যুক্তরাষ্ট্রে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পাবনায় সোমবার শুরু হয়েছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিতেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এখন অবস্থান করছেন পাবনায়। কাজ চলবে টানা ৯ দিন। আর সিনেমার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি এখন আছেন যুক্তরাষ্ট্রে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক আরশাদ আদনান।

জানা গেছে, গেল ১২ই ডিসেম্বর শাকিব খান ও মার্কিন নায়িকা কোর্টনি কফিকে নিয়ে ঢাকায় শুটিং শুরু করেন নির্মাতা হিমেল আশরাফ। শুটিং হয় তিনদিন। এরপর ১৫ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন নায়িকা কোর্টনি কফি। আর আজ থেকে শুরু হয়েছে পাবনায় শুটিং।

আগামী ২২ বা ২৩শে জানুয়ারি ‘রাজকুমার’ টিম যাবে যুক্তরাষ্ট্রে। সেখানে শুটিং শেষ করে নায়িকাসহ ঢাকায় ফিরবেন তারা। এরপর উড়াল দেবেন ভারতে। সেখানে শুটিং হবে ৮ দিন।

‘রাজকুমার’র শেষ অংশের কাজ হবে রামোজি ফিল্ম সিটিতে। সেখানে সিনেমার অ্যাকশনের দৃশ্য ও একটি গানের শুটিং করা হবে বলে জানা গেছে।

আরো পড়ুনমাহির পা ধুয়ে বরণ করলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা

রাজকুমার এর প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘পরিকল্পনা করে আমরা ছবির কাজটি এগিয়ে নিচ্ছি। কোর্টনি কফির বাংলাদেশ অংশের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। তার অংশের বেশির ভাগ কাজ হবে যুক্তরাষ্ট্রে। এরপর কাজ হবে ভারতে। এই ছবির পুরো ফাইটের শুটিং হবে রামোজি ফিল্ম সিটিতে। সেখানে একটি গানের কাজও হবে। আর তিনটি গানের শুটিং হবে আমেরিকায়।’

পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।

এসি/ আই. কে. জে/ 

‘রাজকুমার’ পাবনায় শাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250