সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

রপ্তানিতে ৪৩টি পণ্য পাবে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও ৪৩টি পণ্য ও খাত‌ রপ্তানিকারকদের ১ শতাংশ থেকে স‌র্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত  ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে ৪৩টি পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা পা‌বে। গতবারও এই ৪৩টি পণ্য সহায়তা পেয়েছিল।

নগদ সহায়তা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরাবরের ন্যায় চলতি অর্থবছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নগদ সহায়তা পরিশোধ বিষয়ে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রপ্তানিকারকরা বলছেন, চলমান পরিস্থিতিতে ঘোষিত নগদ সহায়তা রপ্তানি বাণিজ্য প্রসারে সহায়তা করবে। এ প্র‌ণোদনা ডলার সংকট কাটা‌তে সহায়তা কর‌বে। পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে স্বস্তি আসবে। এছাড়া রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংকট কটিয়ে ঘু‌রে দাঁড়া‌তে পারবে।

রপ্তানিতে যেসব পণ্য নগদ সহায়তা পাবে সেগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক, কৃষিপণ্য, পাটজাত দ্রব্য, অ্যাক্টিভ ফার্মাসিটিক্যালস ইনগ্রিডিয়েন্টস, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ, চামড়াজাত দ্রব্য, আলু, প্লাস্টিক দ্রব্য, রেজার ব্লেড, সিরামিক দ্রব্য ইত্যাদি। 

এম.এস.এইচ/ 

বাংলাদেশ ব্যাংক রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250