রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’

ম্যান সিটির ২ পতুর্গিজ তারকা যোগ দিবে বার্সায়!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ম্যানেচস্টার সিটির অন্যতম সেরা তারকা ইলকায় গুন্দোয়ানকে নিজেদের দলে ভেড়ানোর পর পর এবার সিলভা ও জোয়াও কানসেলোকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা। ইতোমধ্যে এ দু্ই তারকাকে ধারে কেনার জন্য সিটির কাছে প্রস্তাবও পাঠিয়েছে বার্সা কর্তৃপক্ষ।

বার্সার বর্তমান ফুটবলাররা দলত্যাগ করায় কি বার্সার এ উদ্যোগ? সম্প্রতি শোনা যাচ্ছে দলবদলে বার্সা ছাড়ার পথে আছেন উসমান দেম্বেলে। পাঁচ কোটি ইউরোতে তাকে কেনার কথা রয়েছে পিএসজির। নথিপত্রসংক্রান্ত জটিলতায় আটকে না গেলে এর মধ্যে হয়তো দেম্বেলের ক্লাব ছাড়ার চূড়ান্ত ঘোষণাও চলে আসত। আগেই এই ফরাসি তারকার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। যদিও জাভির চাওয়া ছিল দেম্বেলে থেকে যাক।

কিন্তু দেম্বেলে নিজেই নাকি পিএসজিতে যেতে চান। এ পরিস্থিতিতে দেম্বেলের বিকল্প হিসেবে কার্যকর উইঙ্গারের খোঁজ করছে বার্সা। যেখানে জাভির প্রথম পছন্দ নাকি সিলভা। আপাতত ধারে আনলেও সিটিকে দেওয়া প্রস্তাবে বার্সা একটি ধারা অন্তর্ভুক্ত করেছে বলেও জানা গেছে। যে ধারা অনুযায়ী ২০২৩-২৪ মৌসুমে এই পর্তুগিজ তারকাকে সাত কোটি ইউরোতে কিনতে বাধ্য থাকবে। 

এরই মধ্যে গুন্দোয়ানকে হারিয়েছে সিটি। ক্লাবটিকে বিদায় জানিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছেন রিয়াদ মাহরেজও। শোনা যাচ্ছে কাইল ওয়াকারও নাকি ক্লাব ছাড়তে পারেন। এমন পরিস্থিতিতে সিলভাকে সিটি ছাড়তে চায় না। সিলভা যদি এবারের দলবদলে সিটি ছাড়ে, তা সিটির জন্য বড় ধাক্কায় হবে।

তাঁকে ধরে রাখা নিয়ে সিটি কোচ গার্দিওলা বলেছেন, ‘সাত বছর ধরে আমরা একসঙ্গে এখানে কাজ করছি। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আশা করি সে থাকবে।’ এর মধ্যে বার্সাকে নিরাশ করে সিটির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন সিলভা। মূলত বার্সার আর্থিক অবস্থা নিয়ে শঙ্কার কারণে নাকি যেতে চান না এই পর্তুগিজ তারকা। বার্সা অবশ্য শুধু সিলভাকেই নয়, সিটি থেকে নিতে চায় কানসেলোকেও। এই পর্তুগিজ ফুলব্যাককে দলে পাওয়া হয়তো বার্সার জন্য খুব কঠিন হবে না।

সিটির কোচ গার্দিওলার সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্কটা ভালো যাচ্ছে না কানসেলোর। গত মৌসুমে ম্যাচ টাইম না পাওয়ায় ক্ষোভ দেখিয়ে গার্দিওলার সঙ্গে দ্বন্দ্বে জড়ান কানসেলো, যার ফলাফলস্বরূপ একপর্যায়ে ক্লাব ছাড়তে হয় তাঁকে। ধারে চলে যান বায়ার্ন মিউনিখে। এখন সিটিতে থেকে গেলেও সামনের দিনগুলোয় তাঁর দলে থিতু হওয়ার সম্ভাবনা কম।

এমন পরিস্থিতিতে বার্সার প্রস্তাব সিটি এবং কানসেলো দুই পক্ষের জন্যই সুসংবাদ হয়ে আসার কথা। এর আগে বায়ার্নে ধারে যাওয়ার আগেও কানসেলোকে নিতে আগ্রহী ছিলেন জাভি। সে সময় তাঁকে নিতে না পারায় নিজের হতাশার কথাও বলেছিলেন বার্সা কোচ। তখন না পারলেও এখন সুযোগ আছে কানসেলোকে নেওয়ার। এখন শেষ পর্যন্ত এই দুই পর্তুগিজকে সিটি বার্সার কাছে ছাড়ে কি না, সেটাই দেখার অপেক্ষা।

এবারের দলবদলে সিটির খেলোয়াড়দের নিয়ে জাভির আগ্রহও অবশ্য বেশ চোখে পড়ার মতোই। জাভি নিজেও একসময় গার্দিওলার অধীনে খেলেছেন। বার্সার হয়ে সে সময় সম্ভাব্য সবকিছু জিতেছিলেন তাঁরা। হয়তো কোচিং–দর্শন ও খেলার ধরনের মিল থাকার কারণেই সিটি খেলোয়াড়দের দলে টানার ব্যাপারে বিশেষভাবে আগ্রহ দেখাচ্ছেন জাভি।

আগামী ১১ই আগস্ট প্রিমিয়ার লীগে বার্নলের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে সিলভা ও কানসেলো থাকবেন কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। সবশেষ আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ডের লড়াইয়ে সিলভাকে একাদশেই রেখেছিলেন ম্যানচেস্টার।তবে কানসেলো এই ম্যাচের স্কোয়াডেই ছিলেন না।

এম.এস.এইচ/

ফুটবল ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250