রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা

মিয়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

মিয়ানমারের সামরিক বাহিনী সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা করছে এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে নিষিদ্ধ গুচ্ছ বোমাজাতীয় অস্ত্র ব্যবহার করছে। এমন অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।  

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) মিয়ানমার জান্তার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ খতিয়ে দেখতে তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর বর্তমান সময়েই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে মিয়ানমার জান্তা সরকার। চীন সীমান্তবর্তী শান রাজ্য এবং পশ্চিম রাখাইন রাজ্যের সেনা ফাঁড়িগুলোতে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের সমন্বিত হামলার মুখে পড়ছে সামরিক বাহিনী।

আরো পড়ুন: ট্রেনে আগুন দেয়ার ঘটনার তদন্ত চায় জাতিসংঘ 

শান রাজ্যে চলতি মাসের শুরুর দিকের বিমান হামলায় জান্তার বিরুদ্ধে নিষিদ্ধ গুচ্ছ বোমা হামলা চালানোর অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টির অস্ত্র তদন্তকারীদের বিশ্লেষণে এই বোমা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে এক বিবৃতিতে ওই অভিযোগ করে সংস্থাটি।

তিন বিদ্রোহী গোষ্ঠীর জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’এর এর একটি গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) বলেছে, ওই বিমান হামলায় একজন স্থানীয় বাসিন্দা নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

১০ জন বেসামরিক নাগরিকের সাক্ষাৎকারের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, রাখাইন রাজ্যের পাউক তাও-তে সাধারণ মানুষরা লুটপাট, নির্বিচারে গ্রেপ্তার, অমানবিক আচরণ ও নির্যাতনের শিকার হয়েছে।

অ্যামনেস্টির ক্রাইসিস রেসপন্স প্রোগ্রামের পরিচালক ম্যাট ওয়েলস বলেছেন, “বেসামরিক নাগরিকদের জন্য বিধ্বংসী পরিণতি ডেকে আনে এমন নির্বিচার হামলা চালানোর রক্তক্ষয়ী ইতিহাস মিয়ানমার সেনাবাহিনীর আছে। আর সশস্ত্র গোষ্ঠীগুলোর বড় ধরনের হামলার যে নৃশংস জবাব সেনাবাহিনী দিচ্ছে, সেটিও তারা করছে তাদের দীর্ঘদিনের নির্দিষ্ট ধাঁচেই।”

জাতিসংঘের হিসাবমতে, গত অক্টোবরের শেষ দিকে মিয়ানমারের লড়াই শুরুর পর ৩ লাখের বেশি মানুষ পালিয়ে গেছে। আর সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত মিয়ানমারে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখের বেশি মানুষ।

সামরিক বাহিনীর নির্বিচার দমনাভিযানের কারণে মিয়ানমারে প্রতিরোধ আন্দোলন জোরদার হচ্ছে এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ের মাত্রাও বাড়ছে।

গত সপ্তাহে চীন বলেছে, তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছে। যদিও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট বলেছে তারা হামলা চালিয়ে যাবে।

মিয়ানমার জান্তার বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুদ্ধাপরাধের অভিযোগ তুলে যে প্রতিবেদন দিয়েছে, তার আগেই মিয়ানমারের বিদ্রোহী জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’এক বিবৃতি দিয়ে বলেছিল যে, সেনাবাহিনী নিয়মিতই বেসামরিক নাগরিকদেরকে হুমকি দিচ্ছে। তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করছে, মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এবং নির্যাতন করছে।

সূত্র: রয়টার্স  

এইচআ/  আই.কে.জে


যুদ্ধাপরাধ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জান্তা সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250