সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদরাসায় পড়ার সুযোগ মিলছে সব বয়সী আফগান মেয়েদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার সুযোগ বন্ধ থাকলেও মাদরাসায় পড়ার সুযোগ পাচ্ছে সব বয়সী আফগান মেয়েরা। বিষয়টি জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত রোজা ওতুনবায়েভা। মেয়েরা মাদরাসায় পড়তে পারছেন ‘সেটির অনেক অনেক প্রমাণ’ পাওয়া যাচ্ছে বলে নিরাপত্তা পরিষদ ও সাংবাদিকদের অবহিত করেছেন। 

মাদরাসায় আসলে কী পড়ানো হয়, কোন কারিকুলামে সেখানে পড়ানো হয় সে বিষয়টি নিশ্চিত নয়। এছাড়া স্কুলে কত মেয়ে পড়ছে সেটিরও স্পষ্ট তথ্য নেই বলেও জানান বিশেষ দূত।  

আরো পড়ুন: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায় না ৯৬% সৌদি নাগরিক 

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারি মাদরাসায় মেয়েদের বয়সের ক্ষেত্রে কোনো বাধা-নিষেধ নেই। যেটি প্রয়োজন সেটি হলো— নির্দিষ্ট বয়স। স্কুলে পড়ার ক্ষেত্রে যেমন নির্দিষ্ট বয়স আছে, মাদরাসায় সেই একই নিয়ম আছে।

তিনি বলেছেন, ‘যদি ক্লাসের সঙ্গে বয়স না যায় এবং বয়স অনেক বেশি হয়, তখন তাকে পড়ার সুযোগ দেওয়া হয় না। স্কুলে যেমন নিয়ম আছে মাদরাসায় সেই একই নিয়ম আছে। জুনিয়র ক্লাসে বেশি বয়সী মেয়েদের পড়তে দেওয়া হয় না। কিন্তু বেসরকারি মাদরাসায় বয়সের ক্ষেত্রে সীমা নেই। সেখানে প্রাপ্ত বয়স্কসহ সব বয়সীরাই পড়তে পারে।’

আফগানিস্তানে প্রায় ২০ হাজার মাদরাসা রয়েছে। যার মধ্যে ১৩ হাজারটি সরকারি। বেসরকারি মাদরাসাগুলো মসজিদ ও বাসা-বাড়ির বাইরে।

আফগানিস্তানের উচ্চশিক্ষামন্ত্রী নিদা মোহাম্মদ নাদিম গত বছরের ডিসেম্বরে বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ে অবাধ মেলামেশা ঠেকাতে মেয়েদের উচ্চশিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ জরুরি ছিল। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের নীতির বিরুদ্ধে যায় এমন বিষয় ছিল। যে কারণে সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সূত্র: তোলো নিউজ

এইচআ/ আই.কে.জে

আফগানিস্তান মাদরাসা নারী শিক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250