রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

মজুরি ও লিঙ্গবৈষম্যের প্রতিবাদে নারীদের সঙ্গে প্রধানমন্ত্রীও ধর্মঘটে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মজুরি ও লিঙ্গবৈষম্যের প্রতিবাদে কাজে যোগ না দিয়ে আইসল্যান্ডের হাজারো নারী ধর্মঘট করেছেন। 

মঙ্গলবারের (২৪ অক্টোবর) ওই ধর্মঘটে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী কাতরিন ইয়াকোবস্তোতিরও।

নারীরা পুরুষের সমান মজুরি পান না এবং অনেকক্ষেত্রে সহিংসতার শিকার হন। এসব বৈষম্যের প্রতিবাদে ডাকা ধর্মঘটে আনুমানিক ১০ হাজার মানুষ এ ধর্মঘটে যোগ দেন। খবর বিবিসির। 

ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী কাতরিন বলেন, আমিও আজ কাজে যাব না। আশা করি, অন্য নারীরাও তা-ই করবেন।

তিনি জানান, বছরের পর বছর কর্মক্ষেত্রে পুরুষদেরই আধিপত্য। এর বিপরীতে দেশের নারীপ্রধান প্রতিষ্ঠানগুলোকে কীভাবে মূল্যায়ন করা হচ্ছে, তা খতিয়ে দেখছে সরকার।

এসকে/ 

আইসল্যান্ড প্রধানমন্ত্রী কাতরিন ইয়াকোবস্তোতির মজুরি ও লিঙ্গবৈষম্যের প্রতিবাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250