মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

বেডরুমের ছবি শেয়ার করে নতুন সারপ্রাইজ দিলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সারাটা দিন ধরেই শহর আজ ভিজেছে। শনিবার ছুটি পাননি যারা, অফিসের ব্যস্ততার মধ্যেও তাঁদের চোখ চলেই গিয়েছে বাইরে। জানালায় টানা বৃষ্টি দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গিয়েছে টেরই পাওয়া যায়নি। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও আজ সারাটা দিন বাড়িতেই ছিলেন।

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয় কিংবা প্রযোজনার পাশাপাশি বিচারকের আসনেও বসেন তিনি। সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হওয়ার ঘোষণা দিয়েছেন টলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, সবকিছু ঠিক থাকলে আর কিছুদিন পরেই ডিসেম্বরে দ্বিতীয় বারের মতো মা হবেন তিনি। ঘরে আসবে নতুন অতিথি। এজন্য শুভশ্রী কিন্তু কাজ করা মোটেও থামিয়ে দেননি। বরং প্রতিদিন জিমে যাচ্ছেন তিনি।

কয়েক দিন আগে জিমের সেই ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে হয়েছিল সমালোচনাও। অনেকেই আট মাসের গর্ভবতী শুভশ্রীকে জিমে যেতে নিষেধ করেছিলেন। 

তবে শুভশ্রী জানিয়েছেন, প্রেগন্যান্সিকে কোনও রোগ মনে করতে নারাজ তিনি। বলেছিলেন, “আমি অন্তঃসত্ত্বা, অসুস্থ নই”। আপাতত কাজ থেকে বিরতি নিলেও মা হওয়ার পরে অনেক কাজ রয়েছে অভিনেত্রীর।

আরো পড়ুন: চুমু নিয়ে গোপনীয়তা ফাঁস করলেন রাবিনা!

এদিকে শনিবার সামাজিক মাধ্যমে নিজের বেডরুমের ছবি শেয়ার করে নতুন করে আলোচনায় এ অভিনেত্রী। সেখানে দেখা যায়, বৃষ্টিভেজা শনিবারে তার সঙ্গী হয়েছে ‘ল্যাদ’। আরবানার জানালা থেকে আকাশ দেখা যাচ্ছে অনেকটা আর উঁকি দিচ্ছে কালো মেঘ।

সন্তান ইউভানের সঙ্গেই যেন সারা দিন কেটেছে শুভশ্রীর। সঙ্গী ছিল বই, সিনেমা। মায়ের মতো ইউভানও আজ খানিক অলস মেজাজে। ছবিতে দেখা যাচ্ছে খাটের উপর সেও ফোনে ব্যস্ত।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে একমাত্র ছেলে ইউভানের জন্ম দেন শুভশ্রী। তার বয়স এখন দুই বছর। কিন্তু নেটিজেনদের কাছে ইউভান ‘অ্যাডভান্স বেবি’। একা একা উঠে দাঁড়ানো, হামাগুড়ি থেকে হাঁটা— সবকিছুই সময়ের আগেই শিখেছে সে।

বাবা-মায়ের বদৌলতে দুই চাকা থেকে চার চাকায় বসা, শরীরচর্চা সবই করে ফেলেছে ইউভান। রাজ-শুভশ্রী ছেলেকে কোনো কিছুতেই বাধা দেন না।

কিছুদিন আগে একটি ট্রেন্ডিং গানের তালে নাচের রিল শেয়ার করেছিলেন শুভশ্রী। সেখানেও মায়ের দেখাদেখি নাচতে দেখা যায় ইউভানকেও। শুভশ্রীর কথায়, ২০২০ সালের বাচ্চারা একটু বেশিই অ্যাডভান্স।

এসি/ আই.কে.জে/



শুভশ্রী বেডরুম ছবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250