বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি *** সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ম ভেঙে নির্বাচনী প্রচারণা *** যেমন ছিল অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সচিবালয়ের চিত্র *** বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

বাংলাদেশে আরব বসন্তের সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

রোববার (১৭ই ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

দুদিন আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বক্তব্য দেখলাম, তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ৭ই জানুয়ারির নির্বাচনের পরে বাংলাদেশে অ্যারাব স্প্রিংয়ের (আরব বসন্ত) মতো ঘটাতে চায় আমেরিকা— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, রাশিয়া কি বলেছে, এটা আমাদের ইস্যু না। এটা ওদের জিজ্ঞেস করেন। অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। আমরা সার্বভৌম, আমাদের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’-এটার পরিপ্রেক্ষিতে আমরা পররাষ্ট্রনীতি পরিচালনা করি। 

তিনি বলেন, কে কি বললো না বললো, এটা তাদের মাথাব্যথা। আমার মনে হয় না এ ধরনের (আরব বসন্ত) কোনো সুযোগ আছে। আমরা একটি গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণেই দেশের গণতন্ত্রটা সমুন্নত আছে। আমরা ৭ই জানুয়ারির নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করবো।

ঢাকায় সহিংসতায় পিটার হাসের সম্পৃক্ততা নিয়ে রাশিয়ার বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা আগেও এই বাড়তি হামলা, মামলা, অগ্নিসন্ত্রাস ম্যানেজ করেছি। কিছু দুষ্টু লোক গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করার জন্য, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা এইসব অপকর্ম করছে। আমাদের দেশের জনগণ এটি প্রতিহত করবে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছি। আমাদের ভারসাম্য কূটনীতি নিয়ে আমরা চলতে চাই।

আরো পড়ুন: ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন জিএম কাদের

সুপার পাওয়াররা এখানে এক্সট্রিমিস্টদের প্রভাবিত করার চেষ্টা করছে, এই সুপার পাওয়ার কারা জানতে চাইলে তিনি বলেন, কোনো সুপার পাওয়ার আমাদের প্রভাবিত করার কোনো খবর আমাদের কাছে নেই। এগুলোর খবর আপনাদের কাছে আছে।

এসকে/ 

রাশিয়া আরব বসন্ত ৭ই জানুয়ারির নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250