সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

পূবালী ব্যাংকে ৬৬০ কর্মকর্তা নিয়োগের সময়সূচি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

তিন ধরনের পদে ৬৬০ কর্মকর্তা নিয়োগের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করেছে পূবালী ব্যাংক। পদগুলো হলো—প্রবেশনারি সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার ও প্রবেশনারি জুনিয়র অফিসার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবেশনারি সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার ও প্রবেশনারি জুনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষা হবে ৩০ সেপ্টেম্বর ২০২৩ (শনিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। এরই মধ্যে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা ও ই-মেইলের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে। প্রার্থীদের পূবালী ব্যাংকের ওয়েবসাইট (https://recruitment.pubalibankbd.com/general/) থেকে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য বলা হয়েছে।

প্রবেশনারি সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার ও প্রবেশনারি জুনিয়র অফিসার পদে ৬৬০ জনকে নিয়োগের জন্য গত মে মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে পূবালী ব্যাংক লিমিটেড।

প্রবেশনারি সিনিয়র অফিসার পদে ১০০ জন, প্রবেশনারি অফিসার পদে ২০০ ও প্রবেশনারি জুনিয়র অফিসার পদে ৩৬০ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রবেশনারি সিনিয়র অফিসার পদে প্রবেশন অবস্থায় বেতন হবে ৪০ হাজার টাকা। এক বছরের প্রবেশনকাল শেষে বেতন স্কেল হবে ৩১,০০০-৬১,০০০ টাকা। মাসে বেতন মিলবে ৬৭ হাজার ৫০০ টাকা।

প্রবেশনারি অফিসার পদে প্রবেশন অবস্থায় বেতন হবে ৩৫ হাজার টাকা।

এক বছরের প্রবেশন পিরিয়ড শেষে বেতন স্কেল হবে ২৫,০০০-৪৯,০০০ টাকা। মাসে বেতন হবে ৫৩ হাজার ৫৫০ টাকা।

প্রবেশনারি জুনিয়র অফিসার পদে প্রবেশন অবস্থায় বেতন হবে ৩০ হাজার টাকা। এক বছরের প্রবেশনকাল শেষে বেতন স্কেল হবে ২০,০০০-৩৮,০০০ টাকা। মাসে বেতন ৪৪ হাজার ৩০০ টাকা।

এসি/ আই.কে.জে/

আরো পড়ুন: নতুনদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

পূবালী ব্যাংক সময় সূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250