রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

তিনদিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

#

তিনদিনের সফরে আজ সোমবার (১৫ই জানুয়ারি) পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ১৫ই জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সার্কিট হাউজে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন।

পরদিন ১৬ই জানুয়ারি বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন এবং সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। এরপর ১৭ই জানুয়ারি বেলা ১১টার দিকে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।

সূত্রমতে, রাষ্ট্রপতি এবার নিজ বাড়িতে সময় কাটানো, শহরের কেন্দ্রীয় গোরস্থান আরিফপুরে বাবা-মা’র কবর জিয়ারত, ডায়াবেটিস হাসপাতালসহ তার দীর্ঘদিনের পরিচিত আড্ডার জায়গাগুলোতে সময় কাটাবেন।

আরো পড়ুন: স্টেডিয়াম নয়, খেলার মাঠকে প্রাধান্য দিতে চান ক্রীড়ামন্ত্রী

এছাড়া পাবনা প্রেস ক্লাবে সফরের যে কোনোদিন সময় কাটাবেন রাষ্ট্রপতি। পাবনা প্রেস ক্লাবের তিনি ২২তম সদস্য। সফরসূচিতে কোনো সরকারি অনুষ্ঠানের কর্মসূচি রাখা হয়নি। এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসন যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। রোববার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভা হয়।

রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত পিজিআর ও এসএসএফের অগ্রবর্তী দল পাবনায় রাষ্ট্রপতির সম্ভাব্য পরিদর্শনের স্থানসমূহ রেকি করাসহ তার নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করেছে। এর আগে গত বছরের ১৫ই মে চারদিনের রাষ্ট্রীয় সফরে পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি। এরপর ২৭শে সেপ্টেম্বর তিনদিনের রাষ্ট্রীয় সফরে পাবনায় যান।

এইচআ/ আই. কে. জে/

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250