শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

তন্দুরি চিকেন নয়, তন্দুরি আলুর রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

তন্দুরি পার্টি বললেই আমরা মাছ, মাংস বুঝি। কিন্তু ঘরে মাছ মাংস না থাকে আর ঠিক এমন সময় তন্দুরির স্বাদ নিতে মন চায় তাহলে সহজেই বানিয়ে ফেলতে পারেন তন্দুরি আলু। দেখে নিন কী ভাবে তৈরি করবেন তন্দুরি আলু।

তন্দুরি আলুর উপকরণ:

# ছোটো সাইজের আলু ৮-১০টা,

# পরিমাণমতো পানি,

# ১ টেবিল চামচ সরিষার তেল,

# ১ টেবিল চামচ মরিচ গুঁড়ো,

# ১ চা চামচ আদা রসুন বাটা,

# ধনে গুঁড়া ১ টেবিল চামচ,

# জিরা গুঁড়ো ১ চা চামচ,

# গরম মশলা গুঁড়ো ১ চা চামচ,

# আমচুর পাউডার ১ চা চামচ,

# লবণ স্বাদমত,

# পেয়াজ,

# আধা চা চামচ হলুদ গুঁড়ো,

# আধ কাপ টক দই,

# ১ টেবিল চামচ বেসন,

# ক্যাপসিকাম,

# টমেটো কুচি,

# ঘি পরিমাণমতো,

# ৪-৫টা কাঠি।

তন্দুরি আলু প্রস্তুত প্রণালী:

তন্দুরি আলু বানানোর পদ্ধতি আলু সেদ্ধ করে নিন। ক্যাপসিকাম ও টমেটো কিউব করে কেটে নিন। আলুর খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে হাফ করে নিন। একটা বাটিতে সর্ষে তেল ও মরিচ গুঁড়ো ভাল ভাবে মিশিয়ে নিন। এতে দিয়ে দিন আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার, লবণ, হলুদ গুঁড়ো, টক দই। এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভাল ভাবে ফেটান।

আরো পড়ুন: মাটন ঘি রোস্ট

মশলা মাখানো হলে, এতে বেসন দিয়ে আবারও ভাল করে মাখিয়ে নিন। এবার সেদ্ধ আলু, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজের পাপড়ি এই মশলার সঙ্গে মাখিয়ে নিন ভাল করে। আলু যেন গোটা থাকে, ভেঙে না যায়। কাঠির মধ্যে মশলা মাখানো আলু, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ গেঁথে নিন। এর ওপরে ঘি ছড়িয়ে আগুনে উল্টেপাল্টে ভাল করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে তন্দুরি আলু! এর ওপরে চাটমশলা ছড়িয়ে পরিবেশন করুন।

সূত্র: বোল্ডস্কাই

এম এইচ ডি/

রেসিপি তন্দুরি চিকেন তন্দুরি আলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250