বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের অধিনে নির্বাচন চায় সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের অধিনে নির্বাচনের দাবি করেছেন সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মাদ সাইদুর রহমান। 

সোমবার (৪ঠা ডিসেম্বর) জোটের এক মিছিলে এ দাবি করেন তিনি।

সরকারের পদত্যাগ এবং নির্বাচন তফসিল বাতিলের দাবিতে চলমান অবরোধের সমর্থনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন এবং নাইটিঙ্গেল মোড় হয়ে পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধম্যে শেষ হয়।

জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মাদ সাইদুর রহমান বলেন, হাসিনার অধিনে নির্বাচন মানি না। জাতিসংঘের অধিনে নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, দীর্ঘ পনের বছর যাবত দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। বিশেষ করে নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে তারা তাদের ভোট দেয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, কিন্তু শেখ হাসিনা ২০১৪ ও ২০১৮ এর মতো আবারো একটি পাতানো নির্বাচন করতে যাচ্ছে।

আরো পড়ুন: ‘জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় আ.লীগ’

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের মাধ্যমে হাসিনা ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করার জন্য পাতানো নির্বাচন করতে চায়। এদেশের জনগণ সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হতে দিবে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দল থেকে ভাগিয়ে এনে নৌকা প্রতিকে নির্বাচন করাচ্ছে। হাসিনা দেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে বাহিরে রেখে কিংস পার্টি তৈরি করে নির্বাচনী খেলায় মেতে উঠেছে। দেশের জনগণ এই নির্বাচন হতে দিবে না।

এসকে/ 

নির্বাচন জাতিসংঘ সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250